বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখো


প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৭ থেকে ‘সঠিক উত্তরটি উত্তর পত্রে লেখো’ দেওয়া হলো।

অধ্যায়-৭
৪৪. কোনটি মানবাধিকার?
ক. নিরাপত্তা লাভের অধিকার
খ. বিচার পাওয়ার অধিকার
গ. নারী-পুরুষের সমান অধিকার
ঘ. শিক্ষার অধিকার
উত্তর: ঘ. শিক্ষার অধিকার
৪৫. কোনটি মানবাধিকারবিরোধী কাজ?
ক. নিরাপত্তা প্রদান
খ. সবার সমান অধিকার
গ. ধর্ম পালনের সুযোগ
ঘ. শিশু পাচার
উত্তর: ঘ. শিশু পাচার
৪৬. কোনটি প্রধান মানবাধিকারের লঙ্ঘন?
ক. সম্পত্তির অধিকার
খ. আইনের চোখে সবাই সমান
গ. জন্মগত স্বাধীনতা
ঘ. নারী পাচার
উত্তর: ঘ. নারী পাচার
৪৭. মানুষ কীভাবে তার জীবনকে ভালোভাবে গড়ে তুলতে পারে?
ক. মানবাধিকার পাওয়ার মাধ্যমে
খ. রাজনৈতিক অধিকার পাওয়ার মাধ্যমে
গ. অর্থনৈতিক অধিকার পাওয়ার মাধ্যমে
ঘ. সামাজিক অধিকার পাওয়ার মাধ্যমে
উত্তর: ক. মানবাধিকার পাওয়ার মাধ্যমে
৪৮. কোন ধরনের অধিকার মানুষকে যোগ্যতা ও মর্যাদার সঙ্গে সমাজে বসবাসের সুযোগ করে দেয়?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক
ঘ. মানবাধিকার
উত্তর: ঘ. মানবাধিকার
৪৯. মানুষ কীভাবে তার ভালো গুণগুলোকে বিকশিত করতে পারে?
ক. অর্থনৈতিক অধিকার লাভের মাধ্যমে
খ. রাজনৈতিক অধিকার লাভের মাধ্যমে
গ. সামাজিক অধিকার লাভের মাধ্যমে
ঘ. মানবাধিকার লাভের মাধ্যমে
উত্তর: ঘ. মানবাধিকার লাভের মাধ্যমে
৫০. জীবনের সব ক্ষেত্রে আমাদের কী করা উচিত?
ক. অর্থনৈতিক অধিকার আদায়ের চেষ্টা করা
খ. রাজনৈতিক অধিকার আদায়ের চেষ্টা করা
গ. মানবাধিকার আদায়ের চেষ্টা করা
ঘ. সামাজিক অধিকার আদায়ের চেষ্টা করা
উত্তর: গ. মানবাধিকার আদায়ের চেষ্টা করা।

সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা