বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৯
শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৯ থেকে কিছু গুরুত্বপূর্ন বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
১. কিসের ওপর একটি দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল?
ক. ভৌত অবকাঠামো খ. প্রশাসনিক দুর্বলতা
গ. জনসংখ্যা ঘ. অদক্ষ জনবল
সঠিক উত্তর: গ. জনসংখ্যা।
২. আমেরিকায় প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
ক. ৩২ জন খ. ৩৩ জন গ. ৩৪ জন ঘ. ৩৫ জন
সঠিক উত্তর: ক. ৩২ জন।
৩. আমেরিকার জনগণের মাথাপিছু আয় কত?
ক. ৪৫,৯৭০ ডলার খ. ৪৬,৯৭০ ডলার
গ. ৪৭,৯৭০ ডলার ঘ. ৪৮,৯৭০ ডলার
সঠিক উত্তর: খ. ৪৬,৯৭০ ডলার।
৪. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে বাস করে—
ক. ১০০০ জন লোক খ. ৯৯৯ জন লোক
গ. ৯৯৩ জন লোক ঘ. ৯৯২ জন লোক
সঠিক উত্তর: গ. ৯৯৩ জন।
৫. বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত?
ক. ১০০০ ডলার খ. ৯৮০ ডলার
গ. ৯৭০ ডলার ঘ. ৮১৮ ডলার
সঠিক উত্তর: ঘ. ৮১৮ ডলার।
৬. একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নতি হবে, তা কিসের ওপর নির্ভর করে?
i. দেশটির অর্থনৈতিক পরিকল্পনা
ii. জনসংখ্যানীতির কার্যকর প্রয়োগ
iii. জনসংখ্যানীতির ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
সঠিক উত্তর: খ. i, ii ও iii
৭. বাংলাদেশ কী ধরনের দেশ?
i. জনবহুল ii. উন্নয়নশীল iii. উন্নত
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
সঠিক উত্তর: গ. i ও ii
৮. জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কী বলে?
ক. জনসংখ্যানীতি খ. জনসংখ্যার হিসার
গ.সংখ্যানীতি ঘ. জনসংখ্যার পরিসংখ্যান
সঠিক উত্তর: ক. জনসংখ্যানীতি।
৯. দেশে জনসংখ্যানীতি প্রণয়নের লক্ষ্য হলো—
ক. দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা
খ. দেশের প্রথম শ্রেণীর নাগরিকদের জীবনমানের উন্নতি
গ. জনসংখ্যা বৃদ্ধি করা
ঘ. শুধু দারিদ্র্য জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি
সঠিক উত্তর: ক. দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।
১০. বাংলাদেশের জনসংখ্যানীতির মূল লক্ষ্য হলো—
i. শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা
ii. পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার করা
iii. দেশের প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
সঠিক উত্তর: খ. i, ii ও iii
১১. জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগান কোনটি?
ক. ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট
খ. ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট
গ. ছেলে হোক মেয়ে হোক তিনটি সন্তানই যথেষ্ট
ঘ. একটি ছেলে ও একটি মেয়ে সন্তানই যথেষ্ট
সঠিক উত্তর: ক. ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়