বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৯ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
 বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. কিসের ওপর একটি দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল?
ক. ভৌত অবকাঠামো খ. প্রশাসনিক দুর্বলতা গ. জনসংখ্যা ঘ. অদক্ষ জনবল
সঠিক উত্তর: গ. জনসংখ্যা।
২. আমেরিকায় প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
ক. ৩২ জন খ. ৩৩ জন
গ. ৩৪ জন ঘ. ৩৫ জন
সঠিক উত্তর: ক. ৩২ জন।
৩. আমেরিকার জনগণের মাথাপিছু আয় কত?
ক. ৪৫,৯৭০ ডলার খ. ৪৬,৯৭০ ডলার
গ. ৪৭,৯৭০ ডলার ঘ. ৪৮,৯৭০ ডলার
সঠিক উত্তর: খ. ৪৬,৯৭০ ডলার।
৪. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
ক. ১০০০ জন খ. ৯৯৯ জন
গ. ৯৯৩ জন ঘ. ৯৯২ জন
সঠিক উত্তর: গ. ৯৯৩ জন।
৫. বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত?
ক. ১০০০ ডলার খ. ৯৮০ ডলার
গ. ৯৭০ ডলার ঘ. ৮১৮ ডলার
সঠিক উত্তর: ঘ. ৮১৮ ডলার।
৬. একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নতি হবে, তা কিসের ওপর নির্ভর করে?
i. দেশটির অর্থনৈতিক পরিকল্পনা
ii. জনসংখ্যানীতির কার্যকর প্রয়োগ
iii. জনসংখ্যানীতির ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
সঠিক উত্তর: খ. i, ii ও iii
৭. বাংলাদেশ কী ধরনের দেশ?
i. জনবহুল ii. উন্নয়নশীল iii. উন্নত
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
সঠিক উত্তর: গ. i ও ii
৮. জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কী বলে?
ক. জনসংখ্যানীতি খ. জনসংখ্যার হিসার
গ.সংখ্যানীতি ঘ. জনসংখ্যার পরিসংখ্যান
সঠিক উত্তর: ক. জনসংখ্যানীতি।
৯. দেশে জনসংখ্যানীতি প্রণয়নের লক্ষ্য কী?
ক. দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা খ. দেশের প্রথম শ্রেণীর নাগরিকদের জীবনমানের উন্নতি গ. জনসংখ্যা বৃদ্ধি করা
ঘ. শুধু দারিদ্র্য জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি
সঠিক উত্তর: ক. দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর