বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৯ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১০. বাংলাদেশের জনসংখ্যানীতির মূল লক্ষ্য হলো—
i. শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা
ii. পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার করা
iii. প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
সঠিক উত্তর: খ. i, ii ও iii
১১. জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগান—
ক. ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট খ. ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট গ. ছেলে হোক মেয়ে হোক তিনটি সন্তানই যথেষ্ট ঘ. একটি মেয়ে সন্তানই যথেষ্ট
সঠিক উত্তর: ক. ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট
১২. বাংলাদেশে জনসংখ্যা দিবস পালিত হয়—
ক. ৫ ফেব্রুয়ারি খ. ৪ ফেব্রুয়ারি
গ. ৩ ফেব্রুয়ারি ঘ. ২ ফেব্রুয়ারি
সঠিক উত্তর: ঘ. ২ ফেব্রুয়ারি
১৩. নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে—
ক. প্রাথমিক শিক্ষাকে খ. মাধ্যমিক শিক্ষাকে
গ. উপানুষ্ঠানিক শিক্ষাকে
ঘ. প্রাথমিক ও গণশিক্ষাকে
সঠিক উত্তর: ঘ. প্রাথমিক ও গণশিক্ষাকে
১৪. সরকার কত সালের মধ্যে নিরক্ষরতা দূর করতে অঙ্গীকারবদ্ধ?
ক. ২০১৭ খ. ২০১৬ গ. ২০১৫ ঘ. ২০১৪
সঠিক উত্তর: ঘ. ২০১৪
১৫. সরকার কত সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ?
ক. ২০১৫ খ. ২০১৬ গ. ২০১৭ ঘ. ২০১৮
সঠিক উত্তর: ক. ২০১৫
১৬. সরকার নারী শিক্ষা প্রসারে কী পদক্ষেপ নিয়েছে?
i. প্রাথমিক স্তরে বিনা মূল্যে পাঠ্যবই সরবরাহ
ii. মাধ্যমিক স্তরে বিনা মূল্যে পাঠ্যবই সরবরাহ
iii. মেয়েদের উপবৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
সঠিক উত্তর: ii. মাধ্যমিক স্তরে বিনা মূল্যে পাঠ্যবই সরবরাহ
১৭. কোথায় বিয়ের রেজিস্ট্রি হয়?
ক. কোর্টে খ. মসজিদে
গ. কাজি অফিসে ঘ. ইউনিয়ন পরিষদে
সঠিক উত্তর: গ. কাজি অফিসে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর