বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৯ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
n বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১৮. স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যক্রম চালু করা হয়েছে কেন?
ক. শিক্ষার হার বাড়ানোর জন্য
খ. নিরক্ষরতা দূর কারার জন্য
গ. পরিবার ছোট রাখার জন্য
ঘ. জনসংখ্যা বাড়ানোর জন্য
সঠিক উত্তর: গ. পরিবার ছোট রাখার জন্য
১৯. শিশুমৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ কত সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে?
ক. ২০০৯ খ ২০১০ গ. ২০১১ ঘ.২০১২
সঠিক উত্তর: খ ২০১০
২০. বর্তমানে নারীরা কোন শিল্পে বেশিসংখ্যায় অংশ নিচ্ছে?
i. পোশাকশিল্পে ii. কারুশিল্পে iii. কুটিরশিল্পে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
সঠিক উত্তর: খ. i, ii ও iii
২১. বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে?
ক. বিমা কোম্পানি খ. বেসরকারি ব্যাংক
গ. এনজিও ঘ. প্রিন্টিং মিডিয়া
সঠিক উত্তর: গ. এনজিও
২২. মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে কারা বাংলাদেশের মানুষকে পুনর্বাসনের মাধ্যমে তাদের কাজ শুরু করে?
ক. বেসরকারি ব্যাংক খ.বিমা কোম্পানি
গ. এনজিও ঘ. দাতা সংস্থা
সঠিক উত্তর: গ. এনজিও
২৩. নিচের কোনটি কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের কাজ?
ক. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা খ. সমাজ সচেতন করা
গ. ভিন্ন মানসিকতা তৈরি
ঘ. বিয়ে রেজিস্ট্রেশন করানো
সঠিক উত্তর: ক. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা
২৪. জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন কাজটি এনজিও করে থাকে?
ক. বাল্যবিবাহ রোধে উৎসাহী করা
খ. তাড়াতাড়ি বিয়েতে উৎসাহ দেওয়া
গ. বহুবিবাহে উদ্বুদ্ধকরণ
ঘ. বিবাহ না করতে পরামর্শ প্রদান
সঠিক উত্তর: ক. বাল্যবিবাহ রোধে উৎসাহী করা।
# পরবর্তী অংশ ছাপা হবে মঙ্গলবার
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি, বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর