শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-৬
১৯. আমাদেরকে ভূমিকম্প সহ্য করতে পারে এমন — তৈরি করার পদক্ষেপ নিতে হবে।
উত্তর: বাড়িঘর
২০. প্রতিটি — মোকাবিলায় আমরা নিজেদের প্রস্তুত রাখব।
উত্তর: দুর্যোগ
২১. জলবায়ু—ফলে ভবিষ্যতে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে।
উত্তর: পরিবর্তনের।
২২. দুর্যোগ হচ্ছে একটি মারাত্মক —।
উত্তর: পরিস্থিতি
২৩. খরা একটি মারাত্মক —।
উত্তর: দুর্যোগ
২৪. বড় — হলে অনেক ক্ষতি হবে।
উত্তর: ভূমিকম্প
২৫. প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা — রাখতে হবে।
উত্তর: বাড়িতেই
অধ্যায়-৭
১. সব মানুষ জন্মগতভাবে—। উত্তর: স্বাধীন
২. শিক্ষা গ্রহণ সবার—। উত্তর: অধিকার
৩. —চোখে সব মানুষ সমান। উত্তর: আইনের
৪. সবার সমান—পাওয়ার অধিকার রয়েছে। উত্তর: মজুরি
৫. জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর অনুমোদন করেছে—।
উত্তর: মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র
৬. নারী-পুরুষের অধিকার—।
উত্তর: সমান
৭. মানুষে মানুষে—তৈরি করে লেখাপড়া। উত্তর: সম্প্রীতি
৮. অনেক শিশু—কারণে কাজ করতে বাধ্য হয়।
উত্তর: দারিদ্র্যের
৯. শিশু শ্রমিকেরা সাধারণত—সুযোগ পায় না।
উত্তর: লেখাপড়ার
১০. শিক্ষার অধিকার একটি প্রধান—।
উত্তর: মানবাধিকার
১১. বাংলাদেশ থেকে প্রায়ই বিদেশে নারী ও শিশু—হয়।
উত্তর: পাচার
১২. শিশু ও নারী পাচার—বিরোধী কাজ। উত্তর: মানবাধিকার
১৩. মানবাধিকার লঙ্ঘন একটি—কাজ।
উত্তর: ঘৃণ্য
১৪. মানবাধিকার রক্ষা করা প্রতিটি নাগরিকের—।
উত্তর: দায়িত্ব
১৫. কোনোভাবেই মানুষে মানুষে—করা উচিত নয়।
উত্তর: বৈষম্য।
১৬. লেখাপড়া মানুষের ভালো গুণগুলোকে — হতে সাহায্য করে।
উত্তর: বিকশিত
১৭. সকলকে — সুযোগ দেওয়া উচিত।
উত্তর: শিক্ষার
১৮. সবার — রক্ষায় আমাদের সচেতন হতে হবে।
উত্তর: মানবাধিকার
১৯. মানুষে মানুষে — করা উচিত নয়।
উত্তর: বৈষম্য
২০. সকলকে শিক্ষার — দেওয়া উচিত। উত্তর: সুযোগ
২১. প্রত্যেক মানুষের — লাভের অধিকার রয়েছে।
উত্তর: নিরাপত্তা।
মো. মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক