বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
১। সামাজিকীকরণ কখন থেকে শুরু হয়?
ক. জন্মের পর থেকে খ. স্কুলে যাওয়ার পর থেকে
গ. হাঁটতে শেখার পর থেকে
ঘ. জ্ঞান-বুদ্ধি হওয়ার পর থেকে
উত্তর: ক. জন্মের পর থেকে
২। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কী দরকার?
ক. পড়াশোনা খ. সামাজিকীকরণ গ. খাদ্য ঘ. ধনসম্পদ
উত্তর: খ. সামাজিকীকরণ
৩। শিশুদের সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের পর কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. রাষ্ট্র খ. বিদ্যালয় গ. স্থানীয় সমাজ ঘ. পুঁথিগত শিক্ষা
উত্তর: গ. স্থানীয় সমাজ
৪। শিশুরা কীভাবে সহজেই সমাজের রীতিনীতি আয়ত্ত করে?
ক. বিদ্যালয়ে শিক্ষকদের আচরণ দেখে
খ. বিদ্যালয়ে সহপাঠীদের আচরণ দেখে
গ. চারপাশের মানুষের আচার-আচরণ দেখে
ঘ. সমাজের বৃদ্ধদের অনুসরণ করে
উত্তর: গ. চারপাশের মানুষের আচার-আচরণ দেখে
৫। নিচের কোনটি শিশুর আচরণে প্রভাব ফেলে?
ক. স্থানীয় মানুষের ভাষাভঙ্গি ও মূল্যবোধ
খ. রাষ্ট্রে দৈনন্দিন কাজকর্ম
গ. গণমাধ্যমের ভূমিকা ঘ. শ্রেণিকক্ষে শিক্ষকের আচরণ
উত্তর: ক. স্থানীয় মানুষের ভাষাভঙ্গি ও মূল্যবোধ
৬। মূল্যবোধ ব্যক্তিকে সমাজের অনুকূলে কোনটি শিক্ষা দেয়?
ক. পড়াশোনা খ. বিনোদন গ. ব্যায়াম ঘ. আচরণ
উত্তর: ঘ. আচরণ
৭। নিচের কোনটি স্থানীয় সমাজের উপাদান নয়?
ক. সাহিত্য সমিতি খ. সাংস্কৃতিক সংঘ
গ. বিজ্ঞান ক্লাব ঘ. খেলার মাঠ
উত্তর: ঘ. খেলার মাঠ
৮। স্থানীয়ভাবে গড়ে ওঠা সংগঠনগুলো ব্যক্তির কোনটি বিকাশে সাহায্য করে?
ক. বুদ্ধিবৃত্তি খ. অহংকার গ. হিংসা ঘ. পরশ্রীকাতরতা
উত্তর: ক. বুদ্ধিবৃত্তি
৯। বুদ্ধিবৃত্তি, সুকুমারবৃত্তি ও সৌন্দর্যবোধ ব্যক্তিকে কী হতে সাহায্য করে?
ক. সৎ হতে খ. সহনশীল হতে
গ. উগ্র হতে ঘ. মার্জিত হতে
উত্তর: খ. সহনশীল হতে
১০। সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম কোনটি?
ক. পত্রিকা খ. ইন্টারনেট গ. টেলিভিশন ঘ. রেডিও
উত্তর: গ. টেলিভিশন
১১। স্থানীয় সমাজ বলতে কী বোঝায়?
ক. পাহাড়ি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
খ. নদীতীরবর্তী অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
গ. গারোদের নিজস্ব সমাজ
ঘ. নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
উত্তর: ঘ. নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
১২। শৈশবে শিশুর কাছে কার আকর্ষণ অপ্রতিরোধ্য?
ক. বোনের খ. ভাইয়ের গ. বন্ধুর ঘ. বাবার
উত্তর: গ. বন্ধুর
১৩। শিশুরা সঙ্গী-সাথিদের মাধ্যমে নিচের কোনটি অর্জন করতে পারে?
ক. সহমর্মিতা ও নেতৃত্ব খ. সহযোগিতা ও প্রজ্ঞা
গ. সহনশীলতা ও ধনসম্পদ ঘ. নেতৃত্ব ও দূরদর্শিতা
উত্তর: ক. সহমর্মিতা ও নেতৃত্ব
১৪। কোনটি পরস্পরের সাথে মিলিত হওয়ার অর্পূব সুযোগ তৈরি করে দেয়?
ক. রেডিও খ. শিক্ষাপ্রতিষ্ঠান গ. টেলিভিশন ঘ. চলচ্চিত্র
উত্তর: খ. শিক্ষাপ্রতিষ্ঠান
১৫। মানুষকে সচেতন ও সংগঠিত করার কাজটি করে থাকে—
ক. শিক্ষাপ্রতিষ্ঠান খ. স্থানীয় সমাজ
গ. রাজনৈতিক প্রতিষ্ঠান ঘ. সংবাদপত্র
উত্তর: গ. রাজনৈতিক প্রতিষ্ঠান
১৬। সামাজিকীকরণের গুরুত্বর্পূণ বাহন হলো—
ক. শিশুরা খ. সমবয়সী সাথি গ. পিতা-মাতা ঘ. ভাইবোন
উত্তর: খ. সমবয়সী সাথি
১৭। গণমাধ্যম বলতে কী বোঝায়?
ক. সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশনের নাম
খ. শুধু বিনোদন পরিবেশনের নাম
গ. শুধু সংবাদ পরিবেশনের নাম
ঘ. শুধু মতামত পরিবেশনের নাম
উত্তর: ক. সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশনের নাম।
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল