বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫
১৮। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝায়?
ক. তথ্য সংরক্ষণ ও ব্যবহার করার প্রযুক্তি
খ. শুধু তথ্য সংরক্ষণ করার প্রযুক্তি
গ. শুধু তথ্য ব্যবহার করার প্রযুক্তি
ঘ. বৈজ্ঞানিক আবিষ্কারের প্রযুক্তি
উত্তর: ক. তথ্য সংরক্ষণ ও ব্যবহার করার প্রযুক্তি
১৯। দেশ ও বিদেশের মানুষের মাঝে সম্পর্ক আর সংযোগ সৃষ্টির অন্যতম বাহন কোনটি?
ক. শুধু গণমাধ্যম
খ. প্রিন্টিং মিডিয়া
গ. গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি
ঘ. শুধু তথ্যপ্রযুক্তি
উত্তর: গ. গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি
২০। আমাদের মতো উন্নয়নশীল দেশে কোনটি জনশিক্ষার একটি প্রধান মাধ্যম?
ক. বেতার খ. টেলিভিশন
গ. ইন্টারনেট ঘ. সংবাদপত্র
উত্তর: ঘ. সংবাদপত্র
২১। কোনটির মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি পায় ও মানুষের সংস্কৃতিবোধ সৃষ্টি হয়?
ক. সংবাদপত্র খ. বেতার
গ. টেলিভিশন ঘ. চলচ্চিত্র
উত্তর: খ. বেতার
২২। বর্তমান সময়ে সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম কোনটি?
ক. ইন্টারনেট খ. সংবাদপত্র
গ. টেলিভিশন ঘ. রেডিও
উত্তর: গ. টেলিভিশন
২৩। নিচের কোনটির মাধ্যমে আমরা জাতীয় ও আন্তর্জাতিক খবরাখবর ঘরে বসেই দেখতে পাই?
ক. ইন্টারনেট খ. সংবাদপত্র
গ. টেলিভিশন ঘ. রেডিও
উত্তর: গ. টেলিভিশন
২৪। কাদের ওপর টেলিভিশনের প্রভাব খুব বেশি?
ক. পুরুষদের খ. শিশু-কিশোরদের
গ. নারীদের ঘ. তরুণদের
উত্তর: খ. শিশু-কিশোরদের
২৫। ব্যক্তির সামাজিকীকরণের মাধ্যম হলো—
i. শিক্ষাপ্রতিষ্ঠান
ii. গণমাধ্যম ও সংগীত শিক্ষাকেন্দ্র
iii. পরিবার, প্রতিবেশী
নিচের কোনটি সঠিক?
ক. ii ও iii খ. i, ii ও iii গ. ii ঘ. iii
উত্তর: খ. i, ii ও iii
২৬। কোন ধরনের চলচ্চিত্র সমাজের মানুষের মূল্যবোধ ও রুচির অবনতি ঘটায়?
ক. অশ্লীল ও কুরুচিপূর্ণ
খ. শিক্ষামূলক
গ. জনসচেতনতামূলক ঘ. রুচিশীল
উত্তর: ক. অশ্লীল ও কুরুচির্পূণ
২৭। ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে কী বলা হয়?
ক. ই-মেইল খ. টুইটার
গ. ইন্টারনেট ঘ. ই-কমার্স
উত্তর: ঘ. ই-কমার্স
২৮। কোন ফোনের মাধ্যমে দেশ-বিদেশে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সাথে স্বল্প খরচে কথা বলা যায়?
ক. ইন্টারনেট ফোন খ. টিঅ্যান্ডটি ফোন
গ. মোবাইল ফোন ঘ. টেলিফোন
উত্তর: ক. ইন্টারনেট ফোন
২৯। কম মূল্য ও দ্রুততম সময়ের মধ্যে তথ্য পাঠানো সম্ভব কোনটির মাধ্যমে?
ক. ফ্যাক্স খ. ই-কমার্স
গ. ই-মেইল ঘ. ফোন
উত্তর: গ. ই-মেইল
৩০। ইলেকট্রনিক কমার্স কী?
ক. অনলাইনে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন মাধ্যম
খ. অনলাইনে তথ্য আদান-প্রদানের মাধ্যম
গ.অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম
ঘ. অনলাইনে বহির্বিশ্বের সাথে শুধুু রাজনৈতিক যোগাযোগের একটি মাধ্যম
উত্তর: ক. অনলাইনে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন মাধ্যম।

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল