বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকা : মাসুক হেলাল
আকা : মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
৯। দেশে উৎপাদন বাড়লে কী হবে?
ক. দারিদ্র্য বেড়ে যাবে খ. বেকারত্ব বাড়বে
গ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে
ঘ. কর্মসংস্থানের সুযোগ কমবে
উত্তর: গ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে
১০। প্রবৃদ্ধির সূচক কখন এগিয়ে যাবে?
ক. মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধির হারটিকে নিয়ন্ত্রণ করলে
খ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধির হার বাড়লে
গ. মানুষের ক্রয়ক্ষমতা হ্রাসের সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধির হার বাড়লে
ঘ. মানুষের ক্রয়ক্ষমতা হ্রাসের সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধির হারটিকে নিয়ন্ত্রণ করলে
উত্তর: ক. মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধির হারটিকে নিয়ন্ত্রণ করলে

১১। ২০০৯-১০ অর্থবছরে আমাদের খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল—
ক. ৩৬৭.৩৬ লাখ মেট্রিক টন
খ. ৩৬৯.৩৬ লাখ মেট্রিক টন
গ. ৩৬৭.৩৪ লাখ মেট্রিক টন
ঘ. ৩৬২.৩৪ লাখ মেট্রিক টন
উত্তর: খ. ৩৬৯.৩৬ লাখ মেট্রিক টন
১২। ২০০৯-১০ অর্থবছরে অভ্যন্তরীণ নদী ও অন্যান্য জলাশয় এবং সামুদ্রিক উৎস থেকে মাছ আহরণের পরিমাণ ছিল—
ক. ২৮.৯৭ লাখ মেট্রিক টন
খ. ২৭.৯৭ লাখ মেট্রিক টন
গ. ২৬.৯৭ লাখ মেট্রিক টন
ঘ. ২৫.৯৭ লাখ মেট্রিক টন
উত্তর: ক. ২৮. ৯৭ লাখ মেট্রিক টন
১৩। ২০০৯-১০ অর্থবছরে জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান ছিল—
ক. ২০.৪৫ শতাংশ খ. ২৫.৪১ শতাংশ
গ. ২৯.৯৫ শতাংশ ঘ. ৩০.৯০ শতাংশ
উত্তর: ঘ. ৩০.৯০ শতাংশ
১৪। কোনো দেশের জনপ্রতি বার্ষিক আয়কে কী বলে?
ক. সামাজিক আয় খ. পারিবারিক আয়
গ. সমষ্টিগত আয় ঘ. মাথাপিছু আয়
উত্তর: ঘ. মাথাপিছু আয়
১৫। দেশের মানবসম্পদ বলতে কী বোঝায়?
ক. যুবকদের খ. শ্রমশক্তিসম্পন্ন মানুষ
গ. বুদ্ধিজীবীদের ঘ. স্মৃতিশক্তিসম্পন্ন মানুষ
উত্তর: খ. শ্রমশক্তিসম্পন্ন মানুষ
১৬। মানবসম্পদ উন্নয়ন বলতে বোঝায়—
ক. বেকার মানুষকে চাকরি প্রদান
খ. দক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ প্রদান
গ. অদক্ষ মানুষকে শ্রমশক্তিসম্পন্ন করা
ঘ. অদক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ প্রদান
উত্তর: গ. অদক্ষ মানুষকে শ্রমশক্তিসম্পন্ন করা
১৭। মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ ২০১০ সালে কততম স্থান অধিকার করে?
ক. ১২৯তম খ. ১২৮তম
গ. ১২৭তম ঘ. ১২৬তম
উত্তর: ক. ১২৯তম
১৮। কৃষক কী উৎপাদন করেন?
ক. কুটির শিল্প খ. হিমায়িত পণ্য
গ. কৃষিপণ্য ঘ. সেবাপণ্য
উত্তর: গ. কৃষিপণ্য
১৯। এককভাবে আমাদের মোট জাতীয় উৎপাদনে সর্বাধিক অবদান—
ক. কৃষির খ. পোশাকশিল্পের
গ. চামড়াশিল্পের ঘ. মৎস্যের
উত্তর: ক. কৃষির।
২০। মানুষ রাষ্ট্র ও সমাজের শক্তিতে পরিণত হয়—
ক. যখন সে কিছু করতে পারে
খ. যখন সে হাঁটতে শেখে
গ. যখন সে শত্রুর মোকাবিলা করতে পারে
ঘ. যখন সে রাজনীতি করতে শেখে
উত্তর: ক. যখন সে কিছু করতে পারে
২১। মানব উন্নয়নে ভিয়েতনাম ২০১০ সালে কততম স্থান অধিকার করে?
ক. ১২৯তম খ. ১২৮তম
গ. ১২৭তম ঘ. ১১৩তম
উত্তর: ঘ. ১১৩তম
২২। রেমিট্যান্স বলতে কী বোঝায়?
ক. প্রবাসে কর্মরত নাগরিকদের প্রেরিত অর্থ
খ. প্রবাসে ভ্রমণরত নাগরিকদের প্রেরিত অর্থ
গ. নিজ দেশের নাগরিকদের উপার্জিত অর্থ
ঘ. প্রবাসে কর্মরত নাগরিকদের মাসিক খরচ
উত্তর: ক. প্রবাসে কর্মরত নাগরিকদের প্রেরিত অর্থ
২৩। বর্তমান বিশ্ব হলো—
ক. কমার্শিয়াল খ. প্রযুক্তিনির্ভর
গ. কৃষিনির্ভর ঘ. স্বার্থপর
উত্তর: খ. প্রযুক্তিনির্ভর
২৪। শিক্ষা মানুষের কেমন অধিকার?
ক. সামাজিক অধিকার খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক অধিকার ঘ. জন্মগত অধিকার
উত্তর: ঘ. জন্মগত অধিকার।
২৫। দেশের অশিক্ষিত-অর্ধশিক্ষিত মানুষকে কীভাবে সক্ষম জনশক্তিতে পরিণত করা যায়?
ক. বিভিন্ন পেশায় স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দিয়ে
খ. বিদেশে পাঠিয়ে গ. চাকরি দিয়ে
ঘ. ব্যবসায় মূল ধন দিয়ে সাহায্য করে
উত্তর: ক. বিভিন্ন পেশায় স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দিয়ে।

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল