বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৬
২৬। দক্ষতার জন্য প্রয়োজন—
i. শিক্ষা ii. প্রশিক্ষণ
iii. সুস্বাস্থ্যের অধিকারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii
গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৭। জনগণের আয় বৃদ্ধি পেলে—
i. জনগণ দারিদ্র্য থেকে মুক্তি পায়
ii. অন্নাভাবে কেউ কষ্ট পায় না
iii. জীবনযাত্রার মান বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i, ii ও iii গ. iii ঘ. ii
উত্তর: খ. i , ii ও iii
২৮। বাংলাদেশের শ্রমজীবী ও পেশাজীবীরা মধ্যপ্রাচ্যের যে দেশে কাজ করছে?
i. আরব আমিরাত
ii. সৌদি আরব iii. কাতার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i, ii ও iii ঘ. iii
উত্তর: গ. i, ii ও iii
২৯। দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?
ক. কৃষিজ বার্ষিক উৎপাদন
খ. সেবামূলক বার্ষিক উৎপাদন
গ. দেশের অভ্যন্তরীণ বার্ষিক উৎপাদন ঘ. শিল্পজ বার্ষিক উৎপাদন
উত্তর: গ. দেশের অভ্যন্তরীণ বার্ষিক উৎপাদন।
৩০। যাবতীয় উৎপাদন বৃদ্ধির প্রধান লক্ষ্য কী?
ক. গরিব হওয়া খ. পক্ষপাতিত্ব করা
গ. স্বজনপ্রীতি করা
ঘ. জনগণের আয় বৃদ্ধি করা
উত্তর: ঘ. জনগণের আয় বৃদ্ধি করা
৩১। GDP (জিডিপি) বা বার্ষিক অভ্যন্তরীণ দেশজ উৎপাদনের পূর্ণ রূপ কোনটি?
ক. Gross Domestic Product
খ. Gross New Product
গ. Gross Domestic Production ঘ. Gross Due Production
উত্তর: ক. Gross Domestic Product
৩২। মোট জাতীয় উৎপাদনের ইংরেজি কোনটি?
ক. Gross Domestic Product
খ. Gross Domestic Production গ. Gross National Product
ঘ. Gross Nation Product
উত্তর: গ. Gross National Product
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গ্রামের এক গরিব কৃষক পরিবারের ছেলে মুহাম্মদ শহিদুল ইসলাম। সে নিজের ভাগ্য উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করছে। সে পিরোজপুরের যুব উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে তার বন্ধুদের নিয়ে পরিত্যক্ত কয়েকটি পুকুর ও ডোবায় যৌথভাবে বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ করছে। এতে তাদের অবস্থার পরিবর্তন হয়েছে। এই মৎস্য খামারের আকার আরও বৃদ্ধি করে তারা লোকজন নিয়োগ দিয়েছে। তারা এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে।
৩৩। শহিদুল ইসলাম ও তার বন্ধুদের উৎপাদন জাতীয় আয়ের কোন খাতের মধ্যে পড়ে?
ক. মৎস্য খ. কৃষি গ. সেবা ঘ. শিল্প
উত্তর: ক. মৎস্য
৩৪। শহিদুল ইসলাম ও তার বন্ধুদের কঠোর পরিশ্রম আমাদের অর্থনীতিতে অবদান রাখছে—
i. জীবনযাত্রার মান উন্নয়নে
ii. জাতীয় উৎপাদন বৃদ্ধিতে
iii. কাজের সুযোগ তৈরি করতে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩৫। Gross Domestic Product বলতে কী বোঝায়?
ক. সেবামূলক বার্ষিক উৎপাদন
খ. দেশের অভ্যন্তরীণ বার্ষিক উৎপাদন গ. দেশের মোট উৎপাদনের আর্থিক মূল্য
ঘ. সেবাপণ্যের মোট আর্থিক মূল্য
উত্তর: গ. দেশের মোট উৎপাদনের আর্থিক মূল্য
৩৬। স্বাস্থ্য খাতের সাথে সম্পৃক্ত নিচের কোনটি?
ক. মোবাইল কোম্পানি খ. ব্যাংক
গ. কমিউনিটি হাসপাতাল
ঘ. বিপণনকেন্দ্র
উত্তর: গ. কমিউনিটি হাসপাতাল।
৩৭। শারীরিক শ্রম দিয়ে যাঁরা দেশ ও সমাজের জন্য সম্পদ তৈরিতে কাজ করে, তাঁরা হলেন—
ক. কৃষিজীবী খ. শ্রমিক
গ. শিক্ষক ঘ. চিকিৎসক
উত্তর: খ. শ্রমিক
৩৮। মানব উন্নয়নে ভারত ২০১০ সালে কততম স্থান অধিকার করে?
ক. ১২৬তম খ. ১২৫তম
গ. ১২৩তম ঘ. ১১৯তম
উত্তর: ঘ. ১১৯তম
৩৯। ২০০৯-১০ অর্থবছরে জিডিপিতে মৎস্য খাতের অবদান কত শতাংশ ছিল?
ক. ৪.৫১ শতাংশ খ. ৪.৭০ শতাংশ গ. ৭. ৪০ শতাংশ ঘ. ৬. ৪১ শতাংশ
উত্তর: ক. ৪.৫১ শতাংশ।

সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল