বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৭
১। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. রাজনৈতিক খ. সাংস্কৃতিক
গ. দমনমূলক ঘ. সামাজিক
উত্তর: ক. রাজনৈতিক
২। রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কতটি?
ক. ৭টি খ. ৬টি গ. ৫টি ঘ. ৪টি
উত্তর: ঘ. ৪টি
৩। নিচের কোনটি রাষ্ট্রের উপাদান?
ক. রাষ্ট্রপতির কার্যালয় খ. সরকার
গ. সচিব ঘ. সচিবালয়
উত্তর: খ. সরকার
৪। রাষ্ট্র পরিচালিত হয় কীভাবে?
ক. মন্ত্রীদের ইচ্ছায় খ. সাংসদের ইচ্ছায়
গ. প্রধানমন্ত্রীর নির্দেশে
ঘ. সাংবিধানিক নীতিমালার ভিত্তিতে
উত্তর: ঘ. সাংবিধানিক নীতিমালার ভিত্তিতে
৫। বাংলাদেশের সংবিধান কখন প্রণীত হয়?
ক. ১৯৭২ সালের জুন মাসে
খ. ১৯৭২ সালের মার্চ মাসে
গ. ১৯৭২ সালের নভেম্বর মাসে
ঘ. ১৯৭২ সালের এপ্রিল মাসে
উত্তর: গ. ১৯৭২ সালের নভেম্বর মাসে
৬। নিচের কোনটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি?
ক. জনগণ খ. সার্বভৌমত্ব
গ. সরকার ঘ. নির্দিষ্ট ভূখণ্ড
উত্তর: গ. সরকার
৭। রাষ্ট্র পরিচালনার সব কাজ কার মাধ্যমে সম্পাদিত হয়?
ক. সরকার খ. রাষ্ট্রপতি গ. প্রধানমন্ত্রী ঘ. মন্ত্রী
উত্তর: ক. সরকার
৮। যুগে যুগে রাষ্ট্রের কোনটির পরিবর্তন ও পরিবর্ধন ঘটেছে?
ক. সরকারের ধরন ও ধারণার
খ. ক্ষমতার গ. সরকারের ধরন
ঘ. সরকারের ধারণার
উত্তর: ক. সরকারের ধরন ও ধারণার
৯। সরকারকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ ভাগে
উত্তর: ক. ২ ভাগে
১০। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?
ক. সরকার খ. প্রধানমন্ত্রী গ. রাষ্ট্রপতি ঘ. জনগণ
উত্তর: ঘ. জনগণ
১১। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস কে?
ক. সরকার খ. জনগণ গ. রাষ্ট্র ঘ. রাষ্ট্রপতি
উত্তর: খ. জনগণ
১২। গণতন্ত্র বলতে কী বোঝায়?
ক. রাষ্ট্রপতির শাসন খ. প্রধানমন্ত্রীর শাসন
গ. জনগণের শাসন ঘ. মন্ত্রীদের শাসন
উত্তর: গ. জনগণের শাসন
১৩। একনায়কতন্ত্র বলতে কী বোঝায়?
ক. এক দলের শাসন খ. প্রধানমন্ত্রীর শাসন
গ. রাষ্ট্রপতির শাসন ঘ. একাধিক ব্যক্তির শাসন
উত্তর: ক. এক দলের শাসন
১৪। কোন ধরনের শাসনব্যবস্থায় জনগণের অধিকার ও মতামতের কোনো স্থান নেই?
ক. সমাজতন্ত্র খ. গণতন্ত্র
গ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ঘ. একনায়কতন্ত্র
উত্তর: ঘ. একনায়কতন্ত্র
১৫। রাষ্ট্রপ্রধান কীভাবে ক্ষমতা লাভ করবেন, তার ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ৫ ভাগে খ. ৪ ভাগে গ. ৩ ভাগে ঘ. ২ ভাগে
উত্তর: ঘ. ২ ভাগে।
১৬। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হলো—
ক. যেখানে মন্ত্রী সাংসদদের ভোটে নির্বাচিত হন
খ. যেখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করেন
গ. যেখানে রাষ্ট্রপতি সুশীল সমাজের ভোটে নির্বাচিত হন
ঘ. যেখানে রাষ্ট্রপতি বিচারপতিদের ভোটে নির্বাচিত হন
উত্তর: খ. যেখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করেন
১৭। ক্ষমতা বণ্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ৫ ভাগে খ. ৪ ভাগে
গ. ৩ ভাগে ঘ. ২ ভাগে
উত্তর: ঘ. ২ ভাগে
১৮। জনগণের ভোটে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে কী বলা হয়?
ক. রাজতন্ত্র খ. একনায়কতন্ত্র
গ. প্রজাতন্ত্র ঘ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
উত্তর: গ. প্রজাতন্ত্র
১৯। যে সরকারে কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে, তাকে কোন ধরনের সরকার বলা হয়?
ক. এককেন্দ্রিক সরকার খ. যুক্তরাষ্ট্রীয় সরকার
গ. রাজতান্ত্রিক সরকার
ঘ. একনায়কতান্ত্রিক সরকার
উত্তর: ক. এককেন্দ্রিক সরকার।

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল