বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 

সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৩
১৩. জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয় কত তারিখে?
ক. ৬ মে খ. ৯ আগস্ট গ. ১০ জুন ঘ. ১১ আগস্ট
উত্তর: খ. ৯ আগস্ট
১৪. হিরোশিমায় আমেরিকা পারমাণবিক বোমা নিক্ষেপ করে কত তারিখে?
ক. ৬ আগস্ট খ. ৯ মে গ. ১০ জুন ঘ. ১১ আগস্ট
উত্তর: ক. ৬ আগস্ট
১৫. জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ শুরু হয় কত সাল থেকে?
ক. ১৯১৯ খ. ১৯৩৯ গ. ১৯৪০ ঘ. ১৯৪১
উত্তর: ঘ. ১৯৪১
১৬. জাতিসংঘ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা কার?
ক. রুজভেল্ট খ. রুশো গ. হিটলার ঘ. চার্চিল
উত্তর: ক. রুজভেল্ট
১৭. জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
ক. ১৯১৮ সালে খ. ১৯৩৯ সালে
গ. ১৯৪১ সালে ঘ. ১৯৪৫ সালে
উত্তর: ঘ. ১৯৪৫ সালে
১৮. জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের—
ক. ১২ অক্টোবর খ. ১৫ অক্টোবর
গ. ১৬ অক্টোবর ঘ. ২৪ অক্টোবর
উত্তর: ঘ. ২৪ অক্টোবর।
১৯. উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
ক. আমেরিকা খ. ইতালি গ. রাশিয়া ঘ. ব্রিটেন
উত্তর: ঘ. ব্রিটেন
২০. ফ্রাঙ্কলিন রুজভেল্ট কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক. আমেরিকা খ. ইতালি গ. রাশিয়া ঘ. ব্রিটেন
উত্তর: ক. আমেরিকা
২১. নিচের কোনটি জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য?
i. নিরাপত্তা নিশ্চিত করা
ii. অন্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা
iii. সবার মৌলিক অধিকার নিশ্চিত করা
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ,ii ও iii ঘ. iii
উত্তর: গ. i, ii ও iii
২২. জাতিসংঘের মোট অঙ্গসংগঠন রয়েছে—
ক. পাঁচটি খ. ছয়টি গ. সাতটি ঘ. আটটি
উত্তর: খ. ছয়টি
২৩. নিচের কোনটি জাতিসংঘের অঙ্গসংগঠন?
i. সাধারণ পরিষদ ii. নিরাপত্তা পরিষদ
iii. অছি পরিষদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
উত্তর: গ. i, ii ও iii।

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল