বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
৪৩। সংবিধানে কোন ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
ক. ইসলাম খ. হিন্দু গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্টান
উত্তর: ক. ইসলাম
৪৪। নিচের কোনটি বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে?
ক. স্বদেশীয় খ. প্রবাসী
গ. বাংলাদেশি ঘ. বাঙালি
উত্তর: গ. বাংলাদেশি
৪৫। জাতি হিসেবে বাংলাদেশের জনগণ কী নামে পরিচিত হবে?
ক. বাংলা ভাষাভাষী খ. প্রবাসী
গ. বাংলাদেশি ঘ. বাঙালি
উত্তর: ঘ. বাঙালি
৪৬। সংসদীয় পদ্ধতির শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতা কার হাতে থাকবে?
ক. রাষ্ট্রপতির খ. অর্থমন্ত্রীর
গ. প্রধানমন্ত্রীর ঘ. মন্ত্রীর
উত্তর: গ. প্রধানমন্ত্রীর
৪৭। সংবিধানে বিভিন্ন ধর্মাবলম্বীর ব্যাপারে নিশ্চিত করা হয়েছে—
i. সমান মর্যাদা ii. সমান অধিকার
iii. বৈষম্য
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i ও ii
উত্তর: ঘ. i ও ii
৪৮। আমাদের আইনসভায় নির্বাচিত সদস্যসংখ্যা কত?
ক. ৩৫০ খ. ৩০০ গ. ২৪৫ ঘ. ২৪০
উত্তর: খ. ৩০০
৪৯। আমাদের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি?
ক. ৫০ খ. ৪৫ গ. ৪০ ঘ. ৩৫
উত্তর: ক. ৫০
৫০। সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় সব ক্ষমতার মালিক কে?
ক. ক. রাষ্ট্রপতি খ. অর্থমন্ত্রী
গ. প্রধানমন্ত্রী ঘ. জনগণ
উত্তর: ঘ. জনগণ
৫১। বাংলাদেশের নাগরিকদের ভোটাধিকার প্রদানের সর্বনিম্ন বয়স কত?
ক. ২১ বছর খ. ১৮ বছর
গ. ১৭ বছর ঘ. ১৫ বছর
উত্তর: খ. ১৮ বছর
৫২। কোনো কারণে সংসদ ভেঙে গেলে সংবিধান অনুযায়ী কত দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হয়?
ক. ৯০ দিন খ. ৮০ দিন
গ. ৬০ দিন ঘ. ১৫ দিন
উত্তর: ক. ৯০ দিন
৫৩। সংসদ সদস্যের মোট সংখ্যার কত অংশের ভোটে সংবিধান সংশোধন করা যায়?
ক. দুই-তৃতীয়াংশ খ. এক-তৃতীয়াংশ
গ. এক-চর্তুথাংশ ঘ. এক-পঞ্চমাংশ
উত্তর: ক. দুই-তৃতীয়াংশ
৫৪। মানুষ মৌলিক অধিকারপ্রাপ্ত হয়—
ক. পরিশ্রমের মাধ্যমে
খ. জন্মগতভাবে
গ. বংশানুক্রমিকভাবে
ঘ. রাজনৈতিকভাবে
উত্তর: খ. জন্মগতভাবে
৫৫। সংবিধানে সমাজতন্ত্রকে মূলনীতি করার লক্ষ্য হলো—
i. সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা
ii. শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা
iii. ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i , ii ও iii
উত্তর: ঘ. i , ii ও iii
৫৬। গণতন্ত্রকে রাষ্ট্রীয় মূলনীতি করার লক্ষ্য হলো—
i. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা
ii. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের হস্তক্ষেপ নিশ্চিত করা
iii. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের বাড়াবাড়ি নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i , ii ও iii
উত্তর: গ. i
৫৭। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার—
ক. পবিত্র দলিল খ. পবিত্র গ্রন্থ
গ. পবিত্র সংবিধান ঘ. পবিত্র প্রমাণ
উত্তর: ক. পবিত্র দলিল
৫৮। রাষ্ট্রের মূল চালিকা শক্তি কী?
ক.জনগণ খ. সরকার
গ. সুশীল সমাজ ঘ. সংবাদপত্র
উত্তর: খ. সরকার।
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল