বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
৫৯। জাতীয় সংসদ ভবন ঢাকার কোথায় অবস্থিত?
ক. শাহবাগ খ. সেগুনবাগিচা
গ. মিরপুর ঘ. আগারগাঁও
উত্তর: ঘ. আগারগাঁও
৬০। সরকারের শাসনকাজ পরিচালিত হয় কোথা থেকে?
ক. সচিবালয় থেকে খ. মন্ত্রণালয় থেকে
গ. সংসদ ভবন থেকে ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে
উত্তর: ক. সচিবালয় থেকে
৬১। বাংলাদেশ সরকারের বিচার বিভাগের সর্বোচ্চ কেন্দ্র কোনটি?
ক. দেওয়ানি আদালত খ. জর্জকোর্ট
গ. সুপ্রিম কোর্ট ঘ. ফৌজদারি আদালত
উত্তর: গ. সুপ্রিম কোর্ট
৬২। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
ক. ঐক্য ও সংহতি খ. মমত্ববোধ
গ. ভ্রাতৃত্ববোধ ঘ. ধর্মীয় ঐক্য
উত্তর: ক. ঐক্য ও সংহতি
৬৩। সংবিধানের ১৫তম সংশোধনীতে রাষ্ট্রীয় মূলনীতির সংখ্যা কত?
ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭
উত্তর: ক. ৪
৬৪। জাতীয় সংসদ বলতে কী বোঝায়?
ক. শাসন বিভাগ খ. বিচার বিভাগ
গ. আইন বিভাগ ঘ. শিক্ষা বিভাগ
উত্তর: গ. আইন বিভাগ
৬৫। বাংলাদেশ সরকারের আইন বিভাগের আরেক নাম কী?
ক. জাতীয় সংসদ খ. সংসদ ভবন
গ. সচিব ঘ. মন্ত্রণালয় উত্তর: ক. জাতীয় সংসদ
৬৬। বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
উত্তর: ক. ১
৬৭। বাংলাদেশের আইনসভা মোট কতজন সদস্য নিয়ে গঠিত?
ক. ৩০০ খ. ৩৪৫ গ. ৩৫০ ঘ. ৩৫১
উত্তর: গ. ৩৫০
৬৮। সংরক্ষিত আসনে মহিলা সদস্যগণ কীভাবে নির্বাচিত হন—
i. পরোক্ষভাবে নির্বাচিত হন
ii. সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হন
iii. সংসদ সদস্য কর্তৃক নির্বাচিত হন
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i , ii ও iii
উত্তর: গ. i
৬৯। জাতীয় সংসদের মেয়াদ কত বছর?
ক. ৪ বছর খ. ৫ বছর গ. ৬ বছর ঘ. ৭ বছর
উত্তর: খ. ৫ বছর
৭০। জাতীয় সংসদে কতজন স্পিকার থাকেন?
ক. ১ জন খ. ২ জন গ. ৩ জন ঘ. ৪ জন
উত্তর: ক. ১ জন
৭১। জাতীয় সংসদে কতজন ডেপুটি স্পিকার থাকেন?
ক. ১ জন খ. ২ জন গ. ৩ জন ঘ. ৪ জন
উত্তর: ক. ১ জন
৭২। ডেপুটি স্পিকার কাজ কী?
i. স্পিকারের কাজে সহায়তা করা
ii. স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনা করা
iii. স্পিকারকে হুকুম দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i ও ii
উত্তর: ঘ. i ও ii
৭৩। শাসন বিভাগ গঠিত—
i. রাষ্ট্রপ্রধানের কর্মকর্তাদের নিয়ে
ii. সরকার প্রধানের কর্মকর্তাদের নিয়ে
iii. সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৭৪। সুপ্রিম কোর্টের প্রধানকে কী বলা হয়?
ক. বিচারক খ. প্রধান বিচারপতি
গ. বিচারপতি ঘ. আইনপ্রণেতা
উত্তর: খ. প্রধান বিচারপতি
৭৫। প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন?
ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি গ. মন্ত্রী ঘ. আইনমন্ত্রী
উত্তর: খ. রাষ্ট্রপতি
৭৬। সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?
ক. ২টি খ ৩টি গ. ৪টি ঘ ৫টি
উত্তর: ক. ২টি।
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর