বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮ 

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। নিচের কোন দুটি বায়ুর মূল উপাদান?

ক. নাইট্রোজেন ও মিথেন

খ. অক্সিজেন ও নাইট্রোজেন

গ. মিথেন ও অক্সিজেন

ঘ. অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড                                                                                  

উত্তর: খ. অক্সিজেন ও নাইট্রোজেন

২। দুর্যোগ কয় ধরনের?

ক. পাঁচ খ. চার গ. তিন ঘ. দুই

উত্তর: ঘ. দুই

৩। কাজের খোঁজে মানুষ কোথায় ছুটছে?

ক. রাজধানীতে খ. গ্রামে

গ. শহরে ঘ. বিদেশে

উত্তর: গ. শহরে

৪। সারা পৃথিবীতে আজ জলবায়ু পরিবর্তন দেখা যাচ্ছে কেন?

ক. বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণে 

খ. পানি দূষিত হওয়ার কারণে

গ. ঝড়-বৃষ্টির কারণে

ঘ. সমুদ্রের গভীরতা হ্রাস পাওয়ার কারণে

উত্তর: ক. বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণে 

৫। নিচের কোনটির কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে?

ক. বৃক্ষরোপণ খ. বৃক্ষনিধন

গ. সামাজিক বনায়ন ঘ. পরিকল্পিত বনায়ন

উত্তর: খ. বৃক্ষনিধন

৬। ‘গ্রিনহাউস প্রতিক্রিয়া’ মূলত কী?

ক. কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন খ. ওজন গ্যাস

গ. অক্সিজেন গ্যাসের আরেক নাম

ঘ. সবুজের সমারোহ

উত্তর: ক. কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন 

৭। গ্রিনহাউস গ্যাসের আরেক নাম কী?

ক. সবুজ গ্যাস খ. তাপ বৃদ্ধিকারক গ্যাস

গ. রঙিন গ্যাস ঘ. তাপহীন গ্যাস

উত্তর: খ. তাপ বৃদ্ধিকারক গ্যাস

৮। গ্রিনহাউস গ্যাস পৃথিবীর চারদিকে বায়ু মণ্ডলে কিসের মতো আচ্ছাদন তৈরি করে?

ক. ছাতার মতো খ. ডিমের মতো

গ. চাদরের মতো ঘ. গোলকের মতো

উত্তর: গ. চাদরের মতো 

৯। বৈশ্বিক উষ্ণায়নের ফলে কী হচ্ছে?

ক. পৃথিবী সবুজ হচ্ছে

খ. সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বাড়ছে

গ. বায়ুমণ্ডল শীতল হচ্ছে

ঘ. পৃথিবী ক্রমাগত ঠান্ডা হচ্ছে

উত্তর: খ. সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বাড়ছে

১০। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. মিথেন ঘ. অক্সিজেন ও নাইট্রোজেন

উত্তর: গ. মিথেন

১১। মানুষের সৃষ্ট গ্যাস নিচের কোনটি?

ক. সিএফসি খ. নাইট্রোজেন

গ. অক্সিজেন ঘ. মিথেন

উত্তর: ক. সিএফসি

১২। সিএফসির পূর্ণ রূপ কী?

ক. ক্লিন ফ্লোরো কার্বন

খ. ক্লিয়ার ফ্লোরো কার্বন

গ. ক্লোরো ফ্লেরো কার্বন

ঘ. ক্লোরো ফ্লাওয়ার কার্বন

উত্তর: গ. ক্লোরো ফ্লেরো কার্বন

১৩। হাইড্রো ক্লোরো ফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রূপ নিচের কোনটি?

ক. এইচসিএফসি খ. এইচটিএফসি

গ. এইচডিএফসি ঘ. এইচএইচএফসি

উত্তর: ক. এইচসিএফসি

১৪। গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কতভাগ?

ক. ২০ খ. ২২ গ. ২৩ ঘ. ২৫

উত্তর: ঘ. ২৫ 

১৫। গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?

ক. ১৯ খ. ২০ গ. ২১ ঘ. ২২

উত্তর: ক. ১৯ 

১৬। গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?

ক. ৭০ ভাগ খ. ৮০ ভাগ

গ. ৯০ ভাগ ঘ. ১০০ ভাগ

উত্তর: ঘ. ১০০ ভাগ

১৭। রেফ্রিজারেটর কোন গ্যাসটি উত্পাদন করে?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. মিথেন ঘ. গ্রিনহাউস

উত্তর: ঘ. গ্রিনহাউস

১৮। ভূ-পৃষ্ঠের নিকটবর্তী স্তর কোনটি?

ক. ওজন স্তর খ. আয়নস্ফিয়ার

গ. ট্রপোস্ফিয়ার ঘ. প্রথম স্তর

উত্তর: গ. ট্রপোস্ফিয়ার।

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা

উচ্চবিদ্যালয়, পিরোজপুর

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল