বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১৯। সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত কিমি.?
ক. ১২ কিমি. খ. ১১ কিমি.
গ. ১০ কিমি. ঘ. ৯ কিমি.
উত্তর: ক. ১২ কিমি.
২০। ওজোন স্তর ভূ-পৃষ্ঠ থেকে কত কিমি. পর্যন্ত বিস্তৃত?
ক. ৩৫ কিমি. খ. ৩০ কিমি.
গ. ২৫ কিমি ঘ. ২০ কিমি.
উত্তর: ঘ. ২০ কিমি.
২১। ওজোন স্তর কীভাবে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে?
ক. সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে
খ. সূর্যের অতিবেগুনি রশ্মি ছড়িয়ে দিয়ে
গ. সূর্যের থেকে আলো নিয়ে
ঘ.সূর্যকে আলো দিয়ে সহযোগিতা করে
উত্তর: ক. সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে
২২। ওজোন স্তর ক্ষতির কারণে ভূপৃষ্ঠে অতিবেগুনি রশ্মির প্রভাব শতকরা কত ভাগ বৃদ্ধি পেয়েছে?
ক. দুই ভাগ খ. তিন ভাগ
গ. চার ভাগ ঘ. পাঁচ ভাগ
উত্তর: ঘ. পাঁচ ভাগ
২৩। বিশ্বের উন্নত দেশগুলো কীভাবে পরিবেশ নষ্ট করছে?
i. অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে
ii. পারমাণবিক চুল্লি ব্যবহার করে
iii. শিল্প-কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া নির্গত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
উত্তর: খ. i, ii ও iii
২৪। পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে?
ক. পাহাড়কে খ. বনকে
গ. প্রণালিকে ঘ. মহাসমুদ্রকে
উত্তর: ঘ. মহাসমুদ্রকে
২৫। বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে নিচের কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. প্রশান্ত মহাসাগর খ. নদী
গ. খাল-বিল ঘ. মহাসমুদ্র
উত্তর: ঘ. মহাসমুদ্র
২৬। পরিবেশ দূষণের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো—
ক. বন উজাড়করণ খ. নদী ভরাট হওয়া
গ. লোকসংখ্যা বেড়ে যাওয়া
ঘ. রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহার
উত্তর: ক. বন উজাড়করণ
২৭। সবুজ উদ্ভিদ বাতাস থেকে কী গ্রহণ করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড
ঘ. অক্সিজেন ও নাইট্রোজেন
উত্তর: গ. কার্বন ডাই-অক্সাইড
২৮। সবুজ উদ্ভিদ আমাদের জন্য কী ত্যাগ করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড
ঘ. নাইট্রাস অক্সাইড
উত্তর: ক. অক্সিজেন
২৯। বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষতিকারী সিএফসি গ্যাস অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রধান কারণ হলো—
ক. মানুষ বেড়ে যাওয়া
খ. বন উজাড়কণের ফলে
গ. অপরিকল্পিত আবাসন
ঘ. বননীতি না থাকায়
উত্তর: খ. বন উজাড়করণের ফলে
৩০। বর্তমান বিশ্বে ব্যাপকভাবে কী গড়ে উঠছে?
ক. বনায়ন খ. নগর
গ. পরিবেশ সচেতনতা
ঘ. বনায়ন ও নগরায়ণ
উত্তর: খ. নগর
৩১। শিল্প-কারখানার কালো ধোঁয়ায় নগরের বায়ুতে কীসের পরিমাণ বেড়ে যাচ্ছে ?
ক. কার্বনের খ. অক্সিজেনের
গ. নাইট্রোজেনের ঘ. নাইট্রাস অক্সাইডের
উত্তর: ক. কার্বনের
৩২। বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষতির কারণ হলো—
i. রাসায়নিক সারের ব্যবহার
ii. কীটনাশকের ব্যবহার
iii.কৃষিতে যান্ত্রিক সেচের ব্যবহারের ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
উত্তর: খ. i, ii ও iii
৩৩। নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ?
i.আইলা ii.সিডর iii. সেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
উত্তর: গ. i ও ii.

সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল