বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৩৪। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশের কী ক্ষতি হতে হতে পারে?
i. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়ে নিন্মভূমি নিমজ্জিত হবে
ii. সমুদ্রের লবণাক্ততা বেড়ে গাছপালার ক্ষতি হবে
iii. মৎস্য খামার ও শস্যখেতের ক্ষতি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
উত্তর: খ. i, ii ও iii
৩৫। উষ্ণায়নের ফলে পৃথিবীপৃষ্ঠে মানুষ কোন রোগে আক্রান্ত হচ্ছে?
ক. ক্যানসার খ. চর্মরোগ
গ. অ্যাকসিডেন্ট
ঘ. ক্যানসার ও চর্মরোগ
উত্তর: ঘ. ক্যানসার ও চর্মরোগ
৩৬। বাংলাদেশের কোন অঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে?
ক. উত্তর খ. দক্ষিণ গ. পূর্ব ঘ. পশ্চিম
উত্তর: ক. উত্তর
৩৭। নিচের কোনটি মানবসৃষ্ট দুর্যোগ?
i. যুদ্ধবিগ্রহ ii. সাম্প্রদায়িক দাঙ্গা
iii. বনভূমি বিনাশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
উত্তর: খ. i, ii ও iii
৩৮। নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ?
i. টর্নেডো ii. সুনামি iii. ঘূর্ণিঝড়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
উত্তর: খ. i, ii ও iii
৩৯। সুনামি কোন দেশি শব্দ?
ক. বাংলাদেশি খ. বার্মিজ
গ. নেপালি ঘ. জাপানি
উত্তর: ঘ. জাপানি
৪০। সুনামি শব্দের অর্থ কী?
ক. সমুদ্রতীরের ঢেউ
খ. সমুদ্র মাঝের ঢেউ
গ. সমুদ্রের নিচ থেকে ওঠা ঢেউ
ঘ. সমুদ্রের উচ্ছল ঢেউ
উত্তর: ক. সমুদ্রতীরের ঢেউ
৪১। সুনামির সময় সমুদ্রের ঢেউ ঘণ্টায় কত কিলোমিটার পর্যন্ত হতে পারে?
ক. ৮০০-১৩০০ খ. ৭০০-১২০০
গ. ৯০০-১২০০ ঘ. ১০০০-১২০০
উত্তর: ক. ৮০০-১৩০০
৪২। সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে উপকূলের কত কিলোমিটারের মধ্যে ঢুকে যেতে পারে?
ক. ১৫ খ. ১২ গ. ১১ ঘ. ১০
উত্তর: ঘ. ১০
৪৩। জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি সংঘটিত হয় কত সালে?
ক. ২০০৮ খ. ২০০৯
গ. ২০১০ ঘ. ২০১১
উত্তর: ঘ. ২০১১
৪৪। জাপানের রাজধানীর নাম কী?
ক. ওসাকা খ. টোকিও
গ. বেইজিং ঘ. কায়রো
উত্তর: খ. টোকিও
৪৫। ২০১১ সালে জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ সুনামিতে জাপানের কতটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়?
ক. পাঁচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি
উত্তর: ক. পাঁচটি
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
এয়ারকন্ডিশনার থেকে গ্রিনহাউস গ্যাস নির্গত হয় বলে পরিবেশ সচেতন শিক্ষক জনাব সাঈদ হোসেন এয়ারকন্ডিশনার ব্যবহার করেন না । তিনি সাধারণ ফ্যান দিয়েই কাজ চালান। তিনি একটি পরিবেশবাদী সংগঠনের সদস্য হিসেবে পরিবেশ রক্ষায় কাজ করেন। এ জাতীয় দ্রব্য ব্যবহারে মানুষকে নিরুৎসাহিত করেন। তিনি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করার জন্য অবিরত কাজ করে যাচ্ছেন।
৪৬। জনাব সাঈদ হোসেন কোন ধরনের দ্রব্য পরিহার করেছেন?
ক. অতি প্রয়োজনীয় দ্রব্য
খ. বিলাসদ্রব্য
গ. পরিবেশবান্ধব দ্রব্য
ঘ. নিত্য প্রয়োজনীয় দ্রব্য
উত্তর: খ. বিলাসদ্রব্য
৪৭। জনাব সাঈদ হোসেনের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করার ফলে কোনটি হ্রাস পাবে?
ক. ঠান্ডা খ. গরম
গ. বৈশ্বিক উষ্ণায়ন ঘ. ফ্যানের ব্যবহার
উত্তর: গ. বৈশ্বিক উষ্ণায়ন।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল