অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৪৮। ভূমিধস কাকে বলে?
ক. পাহাড়ের মাটি ধসে পড়া
খ. মাটি ফেটে যাওয়া
গ. নদীগর্ভে ভূমি বিলীন হওয়া
ঘ. নদীগর্ভে ঘর-বাড়ি বিলীন হওয়া
উত্তর: ক. পাহাড়ের মাটি ধসে পড়া
৪৯। বাংলাদেশের কোন জেলায় ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ঘটে?
i. চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা
ii. চট্টগ্রাম, বান্দরবন, নেত্রকোনা
iii. কক্সবাজার, বান্দরবন, বরিশাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii
গ. i ও ii ঘ. i
উত্তর: গ. i ও ii
৫০। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
ক. ২৪ খ. ২৫ গ. ২৬ ঘ. ২৭
উত্তর: ক. ২৪
৫১। বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি রয়েছে?
ক. ২৫ খ. ২৩ গ. ১৬ ঘ. ১৫
উত্তর: গ. ১৬
৫২। দাবানলের ফলে কী হয়?
i. বনভূমি উর্বর হয়
ii. বৃক্ষসম্পদ নষ্ট হয়
iii. জীববৈচিত্র্য নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i
উত্তর: খ. ii ও iii
৫৩। কত নম্বর বিপদসংকেত শোনার পর শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও মেয়েদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর: ঘ. ৫
৫৪। আমাদের দেশের কোন অঞ্চলে খরা দেখা যায়?
ক. দক্ষিণ খ. পূর্ব
গ. উত্তর ঘ. পশ্চিম
উত্তর: গ. উত্তর
৫৫। খরা মোকাবিলায় আমরা কী পদক্ষেপ নিতে পারি?
ক. খরার আগে পুকুর ও খাল খনন করতে হবে
খ. বৃষ্টির পানি ধরে রাখা যাবে না
গ. দুর্যোগের সময়ের জন্য শুকনো খাবার মজুদ না রাখা
ঘ. নগদ অর্থ মজুদ না রাখা
উত্তর: ক. খরার আগে পুকুর ও খাল খনন করতে হবে
৫৬। বাংলাদেশের যে অঞ্চলগুলো ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে তাদের কী বলা হয়?
ক. ভূমিকম্প ঝুঁকির এলাকা
খ. ভূমিকম্প ঝুঁকির আশঙ্কিত এলাকা গ. ভূমিকম্পপ্রবণ এলাকা
ঘ. ভূমিকম্পের এলাকা
উত্তর: গ. ভূমিকম্পপ্রবণ এলাকা
৫৭। ভূমিকম্পপ্রবণ এলাকা নিচের কোনটি?
ক. পিরোজপুর খ. বরগুনা
গ. বরিশাল ঘ. বগুড়া
উত্তর: ঘ. বগুড়া
৫৮। কোন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগে কোনো পূর্বাভাস পাওয়া যায় না?
ক. ঘূর্ণিঝড় খ. জলোচ্ছ্বাস
গ. ভূমিকম্প ঘ. ঝড়
উত্তর: গ. ভূমিকম্প
৫৯। ভূমিকম্পের পূর্ব সতর্কতার জন্য কী করতে হবে?
i. জরুরিভাবে বের হওয়ার জন্য বিশেষ দরজার ব্যবস্থা রাখা
ii. আশ্রয় নেওয়ার জন্য বাড়িতে মজবুত টেবিল রাখতে হবে
iii. ঘরের ভারী আসবাপত্র মেঝের ওপর রাখতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i, ii ও iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i
উত্তর: ক. i, ii ও iii
৬০। দারিদ্র্যের প্রভাবে পাহাড়ি এলাকার মানুষ কী উজাড় করে?
ক. বাড়িঘর খ. অর্থসম্পদ
গ. নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঘ. বন
উত্তর: ঘ. বন
৬১। কখন লিফট ব্যবহার করা যাবে না?
ক. বিদ্যুৎ চলে গেলে
খ. ঝড়ের সময়
গ. ভূমিকম্পের সময়
ঘ. প্রচণ্ড গরমের সময়
উত্তর: গ. ভূমিকম্পের সময়
৬২। কী কারণে ভূমিকম্প সংঘটিত হয় ?
ক. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
খ. ভূমিধস গ. সুনামি ঘ. ঘূর্ণিঝড়
উত্তর: ক. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
৬৩। ‘দুর্যোগ প্রস্তুতি’ বলতে কী বোঝায় ?
ক. দুর্যোগ আসার পরে প্রস্তুতি
খ. দুর্যোগের সময় প্রস্তুতি
গ. দুর্যোগ সংঘটিত হওয়ার আগে প্রস্তুতি
ঘ. দুর্যোগের সময় তড়িঘড়ি প্রস্তুতি
উত্তর: গ. দুর্যোগ সংঘটিত হওয়ার আগে প্রস্তুতি
৬৪। বাড়িঘর বন্যায় ডুবে গেলে কোথায় আশ্রয় নিতে হবে?
ক. আশ্রয়কেন্দ্রে খ. পাশের বাড়িতে
গ. আত্মীয়ের বাড়িতে
ঘ. ঘরের মধ্যে উঁচু স্থানে
উত্তর: ক. আশ্রয়কেন্দ্রে।
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল