বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ ভবন
জাতিসংঘ ভবন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৩
২৪. কতটি দেশ নিয়ে জাতিসংঘ গঠিত হয়?
ক. ৭টি খ. ২২টি গ. ৫০টি ঘ. ৫৬টি
উত্তর: গ. ৫০টি
২৫. জাতিসংঘের সদস্যসংখ্যা কতটি?
ক. ৫৭টি খ. ১৮০টি গ.১৯২টি ঘ. ১৯৩টি
উত্তর: ঘ. ১৯৩টি
২৬. জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
ক. কফি আনান খ. বান কি মুন
গ. হ্যামারশোল্ড ঘ. ট্রিগভেলি
উত্তর: ঘ. ট্রিগভেলি
২৭. জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন?
ক. দক্ষিণ কোরিয়ার খ. ঘানার
গ. নরওয়ের ঘ. ব্রিটেনের
উত্তর: গ. নরওয়ের
২৮. জাতিসংঘের বর্তমান মহাসচিব—
ক. কফি আনান খ. বান কি মুন
গ. হ্যামারশোল্ড ঘ. ট্রিগভেলি
উত্তর: খ. বান কি মুন
২৯. বান কি মুন কোন দেশের নাগরিক?
ক. দক্ষিণ কোরিয়ার খ. ঘানার
গ. নরওয়ের ঘ. ব্রিটেনের
উত্তর: ক. দক্ষিণ কোরিয়ার
৩০. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭০ সালে খ. ১৯৭১ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৪ সালে
উত্তর: ঘ. ১৯৭৪ সালে
৩১. জাতিসংঘের পতাকার রং—
ক. হালকা নীল খ. সাদা
গ. হালকা বেগুনি ঘ. হালকা সবুজ
উত্তর: ক. হালকা নীল
৩২. জলপাই পাতা কীসের প্রতীক?
ক. মানবতার প্রতীক খ. শান্তির প্রতীক
গ. সংঘাতের প্রতীক ঘ. সমঝোতার প্রতীক
উত্তর: খ. শান্তির প্রতীক
৩৩. জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রই জাতিসংঘের কোন পরিষদের সদস্য?
ক. সাধারণ পরিষদ খ. নিরাপত্তা পরিষদ
গ. অছি পরিষদ ঘ. অর্থনৈতিক পরিষদ
উত্তর: ক. সাধারণ পরিষদ
৩৪. সাধারণ পরিষদের প্রত্যেক সদস্যরাষ্ট্রের কতটি ভোট রয়েছে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
উত্তর: ক. একটি
৩৫. সাধারণত বছরে কতবার সাধারণ পরিষদের অধিবেশন বসে?
ক. চারবার খ. তিনবার গ. দুবার ঘ. একবার
উত্তর: ঘ. একবার
৩৬. সাধারণ পরিষদের কাজ—
i. শান্তি-সম্পর্কিত বিষয় নিয়ে
ii. নিরাপত্তা-সম্পর্কিত বিষয় নিয়ে
iii. মানবাধিকার-সম্পর্কিত বিষয় নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
উত্তর: গ. i, ii ও iii
৩৭. নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা কতটি?
ক. ৫টি খ. ১০টি গ. ১৫টি ঘ. ৫৪টি
উত্তর: গ. ১৫টি।

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল