বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৮ থেকে সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

# তিন বন্ধু সকালে শহরের একটি রাস্তা দিয়ে হাঁটতে বেড়িয়েছে। হঠাত্ তারা নাকে দুর্গন্ধ পেল। তাকাতেই দেখল পাশের খাল দিয়ে ময়লা-আর্বজনা ভেসে যাচ্ছে। তখন এক বন্ধু আরিফ বলল, এখানে একটি সুন্দর খাল ছিল। আমাদের ছোটবেলায় এখানে মাছ ধরতাম। গোসল করতাম। এখন এসব স্বপ্ন বলে মনে হয়। রাস্তা পেরিয়ে মাঠের কাছে যেতেই তারা সকালে আকাশের দিকে কালো ধোঁয়া বেরোতে দেখে। তখন আরেক বন্ধু রিপন বলল, এখানে অনেক জায়গাজুড়ে বাগান ছিল। এখানে ছিল ফুরফুরে বাতাস। এখন আর এসব কিছু নেই। তৃতীয় বন্ধু হাসিব আফসোস করে বলল, বৈশ্বিক উষ্ণতা বাড়িয়ে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি।
প্রশ্ন:
ক. ‘গ্রিনহাউস প্রতিক্রিয়া’ কী?
খ. ব্যাপক হারে নগরায়নের ফলে বর্তমানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে কেন?
গ. উদ্দীপকে তিন বন্ধু কোন বিষয়গুলো ফুটিয়ে তুলতে চেয়েছে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে তিন বন্ধুর কথার ভেতরে যে বিষয়টি অন্তর্নিহিত রয়েছে এর জন্য মূলত কারা দায়ী? বিশ্লেষণ করো।
উত্তর: ক. গ্রিনহাউস প্রতিক্রিয়া হলো কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি বায়ুমণ্ডলীয় আচ্ছাদন যা সূর্যতাপকে ক্রমান্বয়ে আটকে রেখে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তোলে। ফলে জলবায়ুর পরিবর্তণ ঘটে।
উত্তর: খ. বর্তমান বিশ্বে ব্যাপক হারে নগরায়ণের ফলে মানুষ কাজের খোঁজে শহরে ভিড় জমাচ্ছে। ফলে শহরে জনসংখ্যা ও যানবাহনের চাপ ক্রমাগত বেড়েই চলেছে। এই যানবাহন থেকে বের হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া কার্বন-ডাই-অক্সাইড। আরও রয়েছে কলকারখানার কালো ধোঁয়া যা বায়ুতে কার্বনের পরিমাণকে আরও বাড়িয়ে দিয়েছে। এই কার্বন বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমেই বাড়িয়ে চলেছে। তাই ব্যাপক হারে নগরায়নের ফলে বর্তমান বিশ্বে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ।
উত্তর: গ. উদ্দীপকে তিন বন্ধু তাদের আলোচনায় খাল, বিল, নদী ও সমুদ্রের পানিতে ময়লা-আবর্জনা ফেলা, ইটের ভাটা ও শিল্প-কলকারখানা থেকে বিষাক্ত কালো ধোঁয়া ও বন উজাড়করণের কথা ফুটিয়ে তুলতে চেয়েছে। বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে মহাসমুদ্র, নদী-নালা, খাল-বিল, হাওড়-বাঁওড়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ করার ফলে তা দূষিত হচ্ছে। এ দূষিত বাষ্প বাতাসে মিশে ওজোন স্তরের ক্ষতি করছে। এ ছাড়া অনেক নদী ও খাল বর্জ্য ফেলার কাজে ব্যবহূত হচ্ছে। ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান বিশ্বে ব্যাপক হারে নগরায়ণের ফলে কাজের খোঁজে মানুষ শহরে ছুটছে, ফলে শহরে বাড়ছে জনসংখ্যার চাপ, বাড়ছে রকমারি যানবাহনের সংখ্যা। এসব যানবাহনের নির্গত কালো ধোঁয়া, ইটের ভাটা ও শিল্প-কারখানার কালো ধোঁয়া বায়ুতে কার্বন-ডাই- অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে আমাদের জীবন হুমকির সম্মুখীন।
সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে এবং আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করে। কিন্তু ব্যাপক হারে বৃক্ষ নিধন বা বন উজাড়করণের ফলে বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।
উত্তর: ঘ. উদ্দীপকে তিন বন্ধুর কথার ভেতরে যে বিষয়টি অন্তর্নিহিত রয়েছে তা হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। এর জন্য মূলত মানুষ দায়ী। তাদের সৃষ্ট কর্মকাণ্ডের ফলেই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আমরা যেসব দ্রব্য ব্যবহার করি যেমন রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, প্লাস্টিক, ফোম, অ্যারোসল স্প্রে প্রভৃতির ফলে বায়ুমণ্ডলে উত্পাদন হচ্ছে এক ধরনের গ্রিনহাউস গ্যাস (এইচসিএফসি)। এ গ্যাসের কারণে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে জীবজগত্ কঠিন বিপদের সম্মুখীন। পৃথিবী থেকে জীববৈচিত্র্য দিন দিন হারিয়ে যেতে শুরু করেছে। মরুকরণ শুরু হয়েছে। উন্নত বিশ্বের দেশগুলো অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পরিবেশ নষ্ট করছে। তাছাড়া এসব দেশ পারমাণবিক চুল্লি ব্যবহার করে, যা থেকে প্রচুর বর্জ্য সৃষ্টি হয়। এই বর্জ্য গ্রিনহাউস গ্যাস সৃষ্টি করে। শিল্প-কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া থেকেও প্রচুর পরিমাণে পারদ, সিসা, আর্সেনিক নির্গত হয়। সুতরাং উপরিউক্ত আলোচনার মাধ্যমে এটা আমাদের কাছে পরিষ্কার যে পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য মানবসৃষ্ট কর্মকাণ্ডই দায়ী। উদ্দীপকে তিন বন্ধুর আলোচনার ভেতর দিয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ মানুষের কর্মকাণ্ড—এই সার নির্যাসটাই বেরিয়ে এসেছে।
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর