শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-১২
১২. ওঁরাওদের মতে — বা — পৃথিবীর সৃষ্টিকর্তা।
উত্তর: ধরমী, ধরমেশ।
১৩. আমরা একে অন্যের — শ্রদ্ধা জানাব।
উত্তর: ঐতিহ্য ও সংস্কৃতিকে।
১৪. খাসিরা পান-সুপারিকে খুবই — মনে করে।
উত্তর: পবিত্র।
১৫. ম্রোদের অন্যতম সুস্বাদু খাবারের নাম —।
উত্তর: নাপ্পী।
১৬. বাংলাদেশের গারোরা — ভাষায় কথা বলে।
উত্তর: অবেং।
১৭. গারোদের সনাতনী ধর্মের নাম —।
উত্তর: সাংসারেক।
১৮. ম্রোদের রয়েছে — সমাজব্যবস্থা।
উত্তর: গ্রামভিত্তিক।
১৯. ওঁরাও জাতিসত্তার বেশির ভাগের ভাষা —।
উত্তর: কুডুখ।
২০. ম্রোরা সাধারণত — ধর্মাবলম্বী।
উত্তর: বৌদ্ধ।
২১. গারো সমাজ —।
উত্তর: মাতৃতান্ত্রিক।
২২. গারোদের প্রধান উৎসবের নাম —।
উত্তর: ওয়াংগালা।
২৩. ম্রো পুরুষেরা খাটো — কাপড় পরে।
উত্তর: সাদা।
২৪. ত্রিপুরারা তাদের সমাজে — বাস করে।
উত্তর: দলবদ্ধভাবে।
২৫. ত্রিপুরাদের মোট — দফা আছে।
উত্তর: ৩৬টি।
২৬. ত্রিপুরাদের ১৬টি দল — বাস করে।
উত্তর: বাংলাদেশে।
২৭. ত্রিপুরা নারীরা কানে — নামে একধরনের দুল পরে।
উত্তর: নাতং।
২৮. ওঁরাও সমাজ — ওপর নির্ভরশীল।
উত্তর: কৃষিকর্মের।
সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল