বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-১২
২৯. ওঁরাওদের প্রধান উৎসবের নাম —।
উত্তর: ফাগুয়া।
৩০. ওঁরাওদের প্রধান খাবার —।
উত্তর: ভাত।
৩১. বৈসু উৎসবের অন্যতম আকর্ষণ হলো —।
উত্তর: গরয়া নৃত্য।
৩২. ওঁরাও সমাজ ব্যবস্থা —।
উত্তর: পিতৃতান্ত্রিক।
৩৩. ওঁরাও গ্রামপ্রধানের নাম —।
উত্তর: মাহাতো।
৩৪. বাংলাদেশে ওঁরাও জাতিসত্তার —দল আছে।
উত্তর: তিনটি।
৩৫. বাংলাদেশে অনেকগুলো ক্ষুদ্র — রয়েছে।
উত্তর: জাতিসত্তা।
৩৬. গারোদের জমির উর্বরতার দেবতার নাম —।
উত্তর: সালজং।
৩৭. খাসিদের নিজস্ব ভাষার নাম—।
উত্তর: মনখেমে।
৩৮. খাসি সমাজে — খুবই প্রিয়।
উত্তর: নাচ-গান।
৩৯. ম্রো পরিবারের প্রধান হলেন—।
উত্তর: বাবা।
৪০. ওরাও জাতিগোষ্ঠী বিভিন্ন — পূজা করে।
উত্তর: দেবতার।
অধ্যায়-১৩
১. পৃথিবীতে বাংলাদেশসহ — টি দেশ আছে।
উত্তর: ১৯৬।
২. নিজ দেশের বাইরে অবস্থিত দেশকে বলা হয় —।
উত্তর: বহির্বিশ্ব।
৩. বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও — খুবই প্রয়োজন।
উত্তর: বন্ধুত্ব।
৪. — একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
উত্তর: সার্ক।
৫. — একটি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা।
উত্তর: জাতিসংঘ।
৬. বিশ্বের যেকোনো — দেশ জাতিসংঘের সদস্য হতে পারে।
উত্তর: স্বাধীন।

সহকারী শিক্ষক

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল