বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১০
১। বর্তমানে কোনটি বাংলাদেশের বড় সামাজিক সমস্যা?
ক. সাক্ষরতা খ. অশিক্ষা
গ. মাদকাসক্তি ঘ. বৃদ্ধ অপরাধ
উত্তর: গ. মাদকাসক্তি
২। কিশোর অপরাধ বলতে বোঝায়?
ক. অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত বিভিন্ন অপরাধ
খ. প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত বিভিন্ন অপরাধ
গ. তরুণদের দ্বারা সংঘটিত বিভিন্ন অপরাধ
ঘ. ১৮ বছরের ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত বিভিন্ন অপরাধ
উত্তর: ক. অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত বিভিন্ন অপরাধ
৩। বাংলাদেশে কত বছর বয়সের কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়?
ক. ৬-১৬ বছর বয়সের
খ. ৭-১৬ বছর বয়সের
গ. ৮-১৬ বছর বয়সের
ঘ. ৯-১৬ বছর বয়সের
উত্তর: খ. ৭-১৬ বছর বয়সের
৪। ভারতে কত বছর বয়সের কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়?
ক. ৬-১৬ বছর বয়সের
খ. ৭-১৬ বছর বয়সের
গ. ৮-১৬ বছর বয়সের
ঘ. ৯-১৬ বছর বয়সের
উত্তর: খ. ৭-১৬ বছর বয়সের
৫। শ্রীলঙ্কায় কত বছর বয়সের কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়?
ক. ৬-১৬ বছর বয়সের
খ. ৭-১৬ বছর বয়সের
গ. ৮-১৬ বছর বয়সের
ঘ. ৯-১৬ বছর বয়সের
উত্তর: খ. ৭-১৬ বছর বয়সের
৬। পাকিস্তানে কত বছর বয়সের কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়?
ক. ৭-১৬ বছর বয়সের
খ. ৬-১৬ বছর বয়সের
গ. ৭-১৮ বছর বয়সের
ঘ. ৯-১৬ বছর বয়সের
উত্তর: গ. ৭-১৮ বছর বয়সের
৭। থাইল্যান্ডে কত বছর বয়সের কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়?
ক. ৭-১৮ বছর বয়সের
খ. ৬-১৬ বছর বয়সের
গ. ৭-১৯ বছর বয়সের
ঘ. ৯-১৬ বছর বয়সের
উত্তর: ক. ৭-১৮ বছর বয়সের
৮। জাপানে কিশোর অপরাধীর বয়সসীমা কত?
ক. ১৪ থেকে ২০ বছর
খ. ১৫ থেকে ২০ বছর
গ. ১৩ থেকে ২০ বছর ঘ.৭ থেকে ১৮ বছর
উত্তর: ক. ১৪ থেকে ২০ বছর
৯। নিচের কোনটি কিশোর অপরাধের মধ্যে পড়ে না?
ক. মারামারি করা
খ. মেয়েদের উত্ত্যক্ত করা
গ. বোমাবাজি ঘ. ঘুষ নেওয়া
উত্তর: ঘ. ঘুষ নেওয়া
১০। কিশোর অপরাধী কারা?
ক. যারা মানুষের ক্ষতি করে
খ. যারা রাষ্ট্র ও সমাজের আইন ও নিয়ম ভাঙে
গ. বস্তিতে যাদের জন্ম
ঘ. যাদের জন্ম-পরিচয় নেই
উত্তর: খ. যারা রাষ্ট্র ও সমাজের আইন ও নিয়ম ভাঙে
১১। আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম কারণ কোনটি?
ক. শিক্ষার অভার খ. দারিদ্র্য
গ. স্নেহের অভাব
ঘ. পিতা-মাতার কর্মস্থল পরিবর্তন
উত্তর: খ. দারিদ্র
১২। কোন পরিবারের কিশোরদের অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে যায়?
ক. চাকরিজীবী খ. দরিদ্র
গ. পিতৃহীন ঘ. মাতৃহীন
উত্তর: খ. দরিদ্র
১৩। কিশোর অপরাধীরা কীভাবে অপরাধের জগতে প্রবেশ করে?
ক. ইচ্ছার অপূর্ণতার হতাশা থেকে
খ. পিতা-মাতার বেশি শাসনের ফলে
গ. শিক্ষকদের অতিরিক্ত শাসনের ফলে
ঘ. পড়াশোনার ব্যাপারে বেশি চাপ প্রয়োগ করায়
উত্তর: ক. ইচ্ছার অপূর্ণতার হতাশা থেকে
১৪। শিশু-কিশোরেরা কীভাবে অপরাধী হয়ে ওঠে?
i. সুস্থ পারিবারিক জীবনের অভাবে
ii. সুষ্ঠু সামাজিক পরিবেশের অভাবে
iii. পিতা-মাতার বিবাহবিচ্ছেদে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৫। অনেক সময় কোনটি কিশোর-কিশোরীদের অপরাধপ্রবণ করে তোলে?
i. পিতা-মাতার মধ্যকার জটিল দাম্পত্য সম্পর্ক
ii. পিতা-মাতার মধ্যকার খারাপ আচরণ
iii. পিতা-মাতার মধ্যকার কলহ-বিবাদ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল