বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখো 
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৭ থেকে সঠিক উত্তরটি উত্তর পত্রে লেখো' দেওয়া হলো।

অধ্যায়-৭
২৯. কোনটি মেৌলিক মানবাধিকার?
ক. আইনের চোখে সব মানুষ অসমান
খ. সব মানুষ জন্মগতভাবে পরাধীন
গ. সবার বিচার পাওয়ার অধিকার নেই
ঘ. নারী-পুরুষের সমান অধিকার
উত্তর: ঘ. নারী-পুরুষের সমান অধিকার
৩০. মানুষের ভালো গুণগুলোকে বিকশিত হতে সাহায্য করে-
ক. মানবাধিকার খ. সামাজিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার ঘ. সাংস্কৃতিক অধিকার
উত্তর: ক. মানবাধিকার
৩১. জন্মগতভাবে সব মানুষ কেমন?
ক. স্বাধীন খ. পরাধীন গ. সচেতন ঘ. অধিকারহীন
উত্তর: ক. স্বাধীন
৩২. প্রত্যেকেরই কোনটির অধিকার রয়েছে?
ক. শিক্ষার খ. দেশভ্রমণের গ. গাড়ি কেনার ঘ. অত্যাচারের
উত্তর: ক. শিক্ষার
৩৩. কোনটি সমাজে শানি্ত প্রতিষ্ঠায় সাহায্য করে?
ক. মানবাধিকার খ. সামাজিক অধিকার
গ. অর্থনৈতিক অধিকার ঘ. রাজনৈতিক অধিকার
উত্তর: ক. মানবাধিকার
৩৪. সুন্দর সমাজ প্রতিষ্ঠায় কোনটির বিকল্প নেই?
ক. মানবাধিকার খ. সামাজিক অধিকার
গ. অর্থনৈতিক অধিকার ঘ. রাজনৈতিক অধিকার
উত্তর: ক. মানবাধিকার
৩৫. কোন ক্ষেত্রে আমরা মানবাধিকার আদায়ে বেশি কাজ করব?
ক. নিরাপত্তা লাভের ক্ষেত্রে খ. সম্পত্তির ক্ষেত্রে
গ. শিক্ষাক্ষেত্রে ঘ. জীবনের সব ক্ষেত্রে
উত্তর: ঘ. জীবনের সব ক্ষেত্রে
৩৬. মানবাধিকার সার্বজননীন ঘোষণাপত্র' কত তারিখে অনুমোদন দেওয়া হয়?
ক. ৮ নভেম্বর খ. ২১ নভেম্বর গ. ১ ডিসেম্বর ঘ. ১০ ডিসেম্বর
উত্তর: ঘ. ১০ ডিসেম্বর
৩৭. কোন ঘোষণাপত্র অনুযায়ী সব দেশের সব মানুষের মানবাধিকার লাভের অধিকার আছে?
ক. সার্বজনীন রাজনৈতিক অধিকার
খ. সার্বজনীন অর্থনৈতিক অধিকার
গ. সার্বজনীন মেৌলিক অধিকার ঘ. মানবাধিকার সার্বজনীন
উত্তর: ঘ. মানবাধিকার সর্বজনীন
৩৮. সমাজে সবার সমান মর্যাদা ও অধিকার'-কী ধরনের অধিকার?
ক. রাজনৈতিক অধিকার খ. অর্থনৈতিক অধিকার
গ. সামাজিক অধিকার ঘ. মেৌলিক মানবাধিকার
উত্তর: ঘ. মেৌলিক মানবাধিকার
৩৯. সব মানুষ জন্মগতভাবে স্বাধীন'-কী ধরনের অধিকার?
ক. সামাজিক অধিকার খ. মেৌলিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার ঘ. অর্থনৈতিক অধিকার
উত্তর: খ. মেৌলিক অধিকার
৪০. প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার কোন ধরনের অধিকার?
ক. মেৌলিক মানবাধিকার খ. অর্থনৈতিক অধিকার
গ. সামাজিক অধিকার ঘ. রাজনৈতিক অধিকার
উত্তর: ক. মেৌলিক মানবাধিকার
৪১. কোনটি মেৌলিক মানবাধিকার?
ক. সব মানুষ জন্মগতভাবে পরাধীন
খ. আইনের চোখে সব মানুষ অসমান গ. বিচার পাওয়ার অধিকার
ঘ. ধনীদের নিরাপত্তা লাভের অধিকার
উত্তর: গ. বিচার পাওয়ার অধিকার
৪২. সম্পত্তির অধিকার' কোন ধরনের অধিকার?
ক. সামাজিক অধিকার খ. অর্থনৈতিক অধিকার
গ. মেৌলিক মানবাধিকার ঘ. রাজনৈতিক অধিকার
উত্তর: গ. মেৌলিক মানবাধিকার
৪৩. কোনটি মেৌলিক মানবাধিকার?
ক. ক্ষমতাশীলদের বিচার পাওয়ার অধিকার
খ. প্রভাবশালীদের সম্পত্তির অধিকার
গ. ধনীদের নিরাপত্তা লাভের অধিকার
ঘ. নারী-পুরুষের সমান অধিকার
উত্তর: ঘ. নারী-পুরুষের সমান অধিকার।
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল