বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ৮ম অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান -১।
সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
১। কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের অবহেলা?
ক. নিয়ম মানা খ. সম্পদ সংরক্ষণ
গ. সহযোগিতা করা ঘ. অন্যের ক্ষতি করা
উত্তর: ঘ. অন্যের ক্ষতি করা
২। আমাদের দেশে কত বছর বয়সে নাগরিক ভোট দিতে পারে?
ক. ১৮ খ. ২০ গ. ২২ ঘ. ২৫
উত্তর: ক. ১৮
৩। দেশে সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের লোককে ভোট দেওয়া উচিত?
ক. সত্ ও যোগ্য ব্যক্তি খ. ধনী ও নামকরা ব্যক্তি
গ. নিজ দলের লোক ঘ. প্রভাবশালী ব্যক্তি
উত্তর: ক. সত্ ও যোগ্য ব্যক্তি
৪। রাস্তায় চলার সময় আমাদের কী করা উচিত নয়?
ক. জেব্রাক্রসিং ব্যবহার খ. ওভারব্রিজ ব্যবহার
গ. ফুটপাথ ব্যবহার ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটা
উত্তর: ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটা
৫। দেশের উন্নয়নে কী ধরনের নাগরিক প্রয়োজন?
ক. শিক্ষিত খ. নিরক্ষর গ. ব্যবসায়ী ঘ. রাজনৈতিক নেতা
উত্তর: ক. শিক্ষিত।
সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক (প্রা.)
হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল