বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তর লেখো
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ৮ম অধ্যায় থেকে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো দেওয়া হলো।

# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
৬। অধিকারের সঙ্গে কীসের নিবিড় সম্পর্ক রয়েছে?
ক. ব্যবহারের খ. কর্তব্যের
গ. স্বার্থের ঘ. সম্পত্তির
উত্তর: খ. কর্তব্যের
৭। দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কী চালু রয়েছে?
ক. আইনকানুন খ. পরিকল্পনা
গ. নীতি ঘ. সমাজসেবা
উত্তর: ক. আইনকানুন
৮। শিক্ষাক্ষেত্রে আমরা কীভাবে দায়িত্ব পালন করব?
ক. বিদ্যালয়ের বেতন পরিশোধ করে
খ. খেলাধুলার সময়ে লেখাপড়া করে
গ. মা-বাবার কথা মেনে চলে
ঘ. মনোযোগের সঙ্গে লেখাপড়া করে
উত্তর: ঘ. মনোযোগের সঙ্গে লেখাপড়া করে
৯। দেশের উন্নতির জন্য কোন ধরনের নাগরিক অত্যন্ত প্রয়োজন?
ক. অশিক্ষিত খ. শিক্ষিত
গ. সাহসী ঘ. স্বাস্থ্যবান
উত্তর: খ. শিক্ষিত
১০। রাষ্ট্র পরিচালনায় অর্থ কীভাবে সংগ্রহ করা হয়?
ক. ব্যবসায়ীদের দেওয়া কর থেকে
খ. চাকরিজীবীদের দেওয়া কর থেকে
গ. নাগরিকদের দেওয়া কর থেকে
ঘ. কৃষকদের দেওয়া কর থেকে
উত্তর: গ. নাগরিকদের দেওয়া কর থেকে
১১। কোন বিষয়কে আমরা সব কিছুর ঊর্ধ্বে গুরুত্ব দেব?
ক. দলের স্বার্থকে খ. ব্যক্তির স্বার্থকে
গ. পরিবারের স্বার্থকে ঘ. দেশের স্বার্থকে
উত্তর: ঘ. দেশের স্বার্থকে
১২। নাগরিকগণ কীভাবে রাষ্ট্রের শাসনকাজে অংশগ্রহণ করে?
ক. ভোটদানের মাধ্যমে
খ. কর প্রদানের মাধ্যমে
গ. লেখাপড়ার মাধ্যমে ঘ. ব্যবসার মাধ্যমে
উত্তর: ক. ভোটদানের মাধ্যমে
১৩। মনিরের বয়স ১৮ বছর। সে কীভাবে রাষ্ট্রের শাসনকাজে অংশ নিতে পারে?
ক. রাষ্ট্রের আইন মেনে চলা
খ. নিয়মিত কর প্রদান করে
গ. রাষ্ট্রের প্রতি অনুগত থেকে
ঘ. ভোট দেওয়ার মাধ্যমে
উত্তর: ঘ. ভোট দেওয়ার মাধ্যমে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা