বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৩
৩৮. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কতটি?
ক. ৫টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১৫টি
উত্তর: ক. ৫টি
৩৯. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কতটি?
ক. ৫টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১৫টি
উত্তর: খ. ১০টি
৪০. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য—
i. রাশিয়া ii. যুক্তরাজ্য iii. গণচীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
উত্তর: গ. i, ii ও iii
৪১. কত জন বিচারক নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত?
ক. ১০ জন খ. ১১ জন গ. ১২ জন ঘ. ১৫ জন
উত্তর: ঘ. ১৫ জন
৪২. আন্তর্জাতিক আদালত নিচের কোন শহরটিতে অবস্থিত?
ক. জেনেভা খ. হেগ গ. রোম ঘ. নিউইয়র্ক
উত্তর: খ. হেগ
৪৩. জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত বছর?
ক. তিন বছর খ. চার বছর
গ. পাঁচ বছর ঘ. ছয় বছর
উত্তর: গ. পাঁচ বছর
৪৪. বিশ্বশান্তির প্রধান প্রতিবন্ধক—
ক. শান্তি চুক্তি খ. শিক্ষার উন্নয়ন
গ. যুদ্ধ-সংঘাত ঘ. খাদ্যঘাটতি
উত্তর: গ. যুদ্ধ-সংঘাত
৪৫. ‘ইউনেসকো’ কাজ করে—
ক. শিক্ষাবিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের জন্য
খ. শিশুদের কল্যাণের জন্য
গ. খাদ্য ও কৃষির উন্নতির জন্য
ঘ. স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য
উত্তর: ক. শিক্ষাবিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের জন্য
৪৬. ‘ইউনিসেফ’ কাজ করে—
ক. শিক্ষাবিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের জন্য
খ. শিশুদের কল্যাণের জন্য
গ. খাদ্য ও কৃষির উন্নতির জন্য
ঘ. স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য
উত্তর: খ. শিশুদের কল্যাণের জন্য
৪৭. ‘ফাও’ কাজ করে—
ক. শিক্ষাবিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের জন্য
খ. শিশুদের কল্যাণের জন্য
গ. খাদ্য ও কৃষির উন্নতির জন্য
ঘ. স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য
উত্তর: গ. খাদ্য ও কৃষির উন্নতির জন্য।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল