সঠিক উত্তরটি লেখো
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ৮ম অধ্যায় থেকে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো দেওয়া হলো।
অধ্যায়-৮
১৪। আমরা কোন স্থান দিয়ে হাঁটব?
ক. জেব্রাক্রসিং খ. রাস্তার মাঝখান
গ. ফুটপাত ঘ. গাড়ির সামনে
উত্তর: গ. ফুটপাত
১৫। তুমি বাজার থেকে বাসায় ফিরছ। এ ক্ষেত্রে কোন কাজটি করলে তুমি দুর্ঘটনায় পড়বে?
ক. ট্রাফিক আইন মেনে চললে
খ. জেব্রাক্রসিং ব্যবহার করলে
গ. ওভারব্রিজ ব্যবহার করলে
ঘ. অসাবধানে পথ চললে
উত্তর: ঘ. অসাবধানে পথ চললে
১৬। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের কী রয়েছে?
ক. আশা ও আকাঙ্ক্ষা খ. বিশ্বাস ও বাসনা
গ. হতাশা ও ক্ষোভ ঘ. দায়িত্ব ও কর্তব্য
উত্তর: ঘ. দায়িত্ব ও কর্তব্য।
১৭. তুমি তোমাদের সমাজের অসুবিধাগ্রস্ত মানুষের প্রতি কী ধরনের আচরণ করবে?
ক. অসহযোগিতামূলক খ. অসহিষ্ণু
গ. কষ্টদায়ক ঘ. সহযোগিতামূলক
উত্তর: ঘ. সহযোগিতামূলক
১৮. রাষ্ট্রের নাগরিক হিসেবে তোমার অন্যতম প্রধান কর্তব্য কী হবে?
ক. ভোটদান খ. আইন মেনে চলা
গ. কর প্রদান করা
ঘ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
উত্তর:ঘ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
১৯. নাগরিক হিসেবে তুমি তোমার এলাকার সুশাসন প্রতিষ্ঠা করতে চাও। এ ক্ষেত্রে তোমাকে কী করতে হবে?
ক. নিয়মিত কর দেবে খ. আইন মেনে চলবে
গ. রাষ্ট্রীয় কাজে সহায়তা দেবে
ঘ. সত্ ব্যক্তিকে ভোট দেবে
উত্তর: ঘ. সত্ ব্যক্তিকে ভোট দেবে
২০. আমরা নিয়মিত কী প্রদান করব?
ক. কর খ. চাঁদা গ. অনুদান ঘ. ভোট
উত্তর: ক. কর
২১. তুমি দেশসেবার জন্য তোমাকে প্রস্তুত করতে চাও। সে ক্ষেত্রে তোমাকে কীভাবে প্রস্তুত করবে?
ক. অর্থ উপার্জন করব খ. অন্যকে সাহায্য করব
গ. পিতা-মাতাকে কাজে সাহায্য করব
ঘ. বিদ্যালয়ে ভালোভাবে লেখাপড়া করব
উত্তর: ঘ. বিদ্যালয়ে ভালোভাবে লেখাপড়া করব।
২২। সরকারের আয়ের অন্যতম উত্স কী?
ক. কর খ. ব্যাংক লোন গ. চাঁদা ঘ. বৈদেশিক ঋণ
উত্তর: ক. কর
২৩. কীসের জন্য দেশে শিক্ষিত নাগরিকের প্রয়োজন?
ক. যুদ্ধ খ. উন্নতি গ. ব্যবসা ঘ. ধর্ম
উত্তর: খ. উন্নতি
২৪. সুশাসন প্রতিষ্ঠা করতে সত্ ও যোগ্য ব্যক্তিকে কী দেবে?
ক. অর্থ খ. চাঁদা গ. অনুদান ঘ. ভোট
উত্তর: ঘ. ভোট
২৫. রাষ্ট্র পরিচালনার জন্য কীসের প্রয়োজন?
ক. অর্থের খ. রাজনীতির
গ. সমাজনীতির ঘ. সংস্কৃতির
উত্তর: ক. অর্থের
২৬. তুমি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দেখতে পেলে তোমার বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে রাস্তায় ছেলেরা নির্যাতন করছে। তুমি কী করবে?
ক. সরাসরি প্রতিবাদ করব খ. বিষয়টি থানায় জানাব
গ. অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে যাব
ঘ. নির্যাতন বন্ধের জন্য বয়স্ক মানুষের সহায়তা নেব
উত্তর : ঘ. নির্যাতন বন্ধের জন্য বয়স্ক মানুষের সহায়তা নেব।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা