বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখো

অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ৮ম অধ্যায় থেকে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো দেওয়া হলো।

অধ্যায়-৮
২৭. রাস্তায় চলার সময় কী মেনে চলতে হবে?
ক. সামাজিক আইন খ. রাষ্ট্রীয় নিয়ম
গ. ট্রাফিক আইন ঘ. পারিবারিক আইন
উত্তর: গ. ট্রাফিক আইন
২৮. রাস্তায় চলার সময় একজন অপরিচিত ব্যক্তি একখানা চকলেট দিয়ে তোমার সঙ্গে খাতির জমাতে চাইল। তুমি কী করবে?
ক. আমি চকলেটটি নেব খ. আমি চকলেটটি নেব না
গ. আমি চকলেটটি ফেলে দেব
ঘ. আমি চকলেটটি নেব এবং পরে খাব
উত্তর: গ. আমি চকলেটটি ফেলে দেব
২৯. কী অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়?
ক. আইন খ. দায়িত্ব গ. কর্তব্য ঘ. অধিকার
উত্তর: ক. আইন

৩০. সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা কার দায়িত্ব?
ক. প্রতিবেশীর খ. আত্মীয়র
গ. মা-বাবার ঘ. রাজনৈতিক দলের
উত্তর: গ. মা-বাবার
৩১. নিয়মিত কর দেওয়া নাগরিকের জন্য কী?
ক. উত্তম আচরণের বহিঃপ্রকাশ
খ. অধিকার গ. কর্তব্য ঘ. উত্তম কাজ
উত্তর: গ. কর্তব্য
৩২. কীসের মাধ্যমে জনগণ রাষ্ট্রের শাসনকাজে অংশগ্রহণ করে?
ক. ক্ষমতার খ. সম্পদের
গ. প্রভাব ও প্রতিপত্তির ঘ. ভোটের
উত্তর: ঘ. ভোটের
৩৩. আমরা কী দিয়ে রাস্তা পার হব?
ক. রাস্তার পাশ খ. রাস্তার মাঝখান
গ. ফ্লাইওভার ঘ. ওভারব্রিজ
উত্তর: ঘ. ওভারব্রিজ
৩৪. দুই পাশে দেখে আমরা কোনটি দিয়ে রাস্তা পার হব?
ক. জেব্রাক্রসিং খ. রাস্তার মাঝখান
গ. রাস্তার সাইড ঘ. সমান রাস্তা
উত্তর: ক. জেব্রাক্রসিং
৩৫. বাড়িতে কীসের একটি বাক্স রাখতে হবে?
ক. বস্ত্রের খ. খাদ্যের
গ. টাকার ঘ. প্রাথমিক চিকিৎসার
উত্তর: ঘ. প্রাথমিক চিকিৎসার
৩৬. সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখার দায়িত্ব কার?
ক. ছাত্রদের খ. শিক্ষকদের
গ. সমাজপতিদের ঘ. আমাদের সবার
উত্তর: ঘ. আমাদের সবার।
৩৭. নাগরিক হিসেবে আমাদের অন্যতম প্রধান কর্তব্য কোনটি?
ক. ভোটদান খ. নিয়মিত কর প্রদান
গ. আইন মেনে চলা
ঘ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
উত্তর: ঘ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
৩৮. কোনটি মেনে চলা আমাদের কর্তব্য?
ক. প্রথা খ. আইন গ. নিয়মকানুন ঘ. রীতিনীতি
উত্তর খ. আইন
৩৯. কোনটি নাগরিকের কর্তব্য?
ক. নিয়মিত চাঁদা প্রদান করা
খ. নিয়মিত কর প্রদান করা
গ. নিয়মিত অনুদান প্রদান করা
ঘ. রাষ্ট্রের আইন ভঙ্গ করা
উত্তর: খ. নিয়মিত কর প্রদান করা।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা