বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তর লেখো

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ৮ম অধ্যায় থেকে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’ দেওয়া হলো।
অধ্যায়-৮
৪০. কোন উত্স থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সরকার নাগরিক সেবা নিশ্চিত করে?
ক. চাঁদা খ. কর গ. রেমিট্যান্স ঘ. অনুদান। উত্তর: খ. কর
৪১. কোনটি সব নাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব?
ক. আইন মেনে চলা খ. শিক্ষা লাভ করা
গ. ভোট দেওয়া ঘ. নিয়মিত কর প্রদান করা
উত্তর: গ. ভোট দেওয়া
৪২. দুর্ঘটনার অন্যতম কারণ কোনটি?
ক. জেব্রাক্রসিং ব্যবহার করা খ. ওভারব্রিজ ব্যবহার করা
গ. ফুটপাত ব্যবহার করা ঘ. অসাবধানে পথ চলা
উত্তর: ঘ. অসাবধানে পথ চলা
৪৩. দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের কোন নিয়মগুলো মেনে চলার অভ্যাস করতে হবে?
ক. রাস্তায় চলার নিয়ম খ. জেব্রাক্রসিং ব্যবহার করার নিয়ম
গ. ওভারব্রিজ ব্যবহার করার নিয়ম
ঘ. ফুটপাথ ব্যবহার করার নিয়ম
উত্তর: ক. রাস্তায় চলার নিয়ম
৪৪. রাস্তায় চলার সময় আমাদের কোনটি সম্পর্কে সচেতন থাকতে হবে?
ক. সময় খ. গন্তব্য গ. যানবাহন ঘ. নিরাপত্তা
উত্তর ঘ. নিরাপত্তা।
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা