বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ৯ম অধ্যায় থেকে সঠিক উত্তরটি উত্তর পত্রে লেখো নিয়ে আলোচনা করব।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
২৯। কিছু কিছু অটিস্টিক শিশু স্বাভাবিক কোনো শব্দও সহ্য করতে পারে না কেন?
ক. কানে সমস্যা থাকে বলে খ. শব্দ অপছন্দ করে বলে
গ. শব্দের প্রতি সংবেদনশীলতার জন্য ঘ. মাথাব্যথার জন্য
উত্তর: গ. শব্দের প্রতি সংবেদনশীলতার জন্য
৩০। যেসব খেলনা অটিস্টিক শিশু পছন্দ করে, সেগুলো কী করে?
ক. লুকিয়ে রাখে খ. ভেঙে ফেলে
গ. বন্ধুদের দিয়ে দেয় ঘ. সব সময় কাছে রাখে
উত্তর: ঘ. সব সময় কাছে রাখে
৩১। অটিস্টিক শিশুরা লেখাপড়ায় কেমন হয়?
ক. পড়া কম বোঝে খ. লিখতে পারে না
গ. স্বাভাবিকভাবে পড়তে পারে ঘ. পড়তে বসলে ভয় পায়
উত্তর: গ. স্বাভাবিকভাবে পড়তে পারে
৩২। কোনটি অটিস্টিক শিশুদের আচরণ?
ক. সবার সঙ্গে বন্ধুত্ব করা খ. সবার সঙ্গে মিলেমিশে খেলতে না চাওয়া গ. সবার সঙ্গে কথা বলা ঘ. হইচই করা
উত্তর: খ. সবার সঙ্গে মিলেমিশে খেলতে না চাওয়া।
মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা