বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৩
৪৮. ‘হু’ কাজ করে—
ক. শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের জন্য
খ. শিশুদের কল্যাণের জন্য
গ. খাদ্য ও কৃষির উন্নতির জন্য
ঘ. স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য
উত্তর: ঘ. স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য
৪৯. ইউনেসকো প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৪৮ সালে
উত্তর: খ. ১৯৪৬ সালে
৫০. ইউনেসকোর সদস্যরাষ্ট্র—
ক. ১৯৩টি খ. ১৮৯টি গ. ১৮৭টি ঘ. ১৮৫টি
উত্তর: খ. ১৮৯টি
৫১. ইউনেসকোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা খ. হেগ গ. প্যারিস ঘ. নিউইয়র্ক
উত্তর: গ. প্যারিস
৫২. বাংলাদেশ ইউনেসকোয় যোগ দেয় ১৯৭২ সালের— ক. ১৫ অক্টোবর খ. ১৬ অক্টোবর
গ. ২৬ অক্টোবর ঘ. ২৭ অক্টোবর
উত্তর: ঘ. ২৭ অক্টোবর
৫৩. বাংলাদেশ ইউনেসকো কমিশন গঠন করে কত সালে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে
উত্তর: ঘ. ১৯৭৩ সালে
৫৪. কোন সংস্থাটির সহযোগিতায় ২১ ফেব্রুয়ারি সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা’ হিসেবে স্বীকৃতি লাভ করে?
ক. ইউনেসকো খ. হু গ. ফাও ঘ. ইউনিসেফ
উত্তর: ক. ইউনেসকো
৫৫. পাহাড়পুর বৌদ্ধবিহার সংরক্ষণে কোন সংস্থাটি সহায়তা করেছে?
ক. ইউনেসকো খ. হু গ. ফাও ঘ. ইউনিসেফ
উত্তর: ক. ইউনেসকো
৫৬. ‘ফাও’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে
উত্তর: ক. ১৯৪৫ সালে
৫৭. ‘ফাও’-এর সদস্যরাষ্ট্র কতটি?
ক. ১৯৩টি খ. ১৮৯টি গ. ১৮৭টি ঘ. ১৮৫টি
উত্তর: গ. ১৮৭টি
৫৮. ‘ফাও’-এর প্রধান লক্ষ্য হলো—
i. কৃষি উৎপাদন বৃদ্ধি
ii. খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা
iii. জীবনমান উন্নয়ন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
উত্তর: গ. i, ii ও iii
৫৯. বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের—
ক. ৬ এপ্রিল খ. ৭ এপ্রিল গ. ৮ মে ঘ. ৯ এপ্রিল
উত্তর: খ. ৭ এপ্রিল
৬০. বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবস্থিত—
ক. রোমে খ. প্যারিসে গ. জেনেভায় ঘ. হেগে
উত্তর: গ. জেনেভায়
৬১. ‘ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন একটিভিটিজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭৯ সালে
উত্তর: গ. ১৯৬৯ সালে।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামী শনিবার