বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকা: কাইয়ুম চৌধুরী
আকা: কাইয়ুম চৌধুরী

অধ্যায়-৪

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৪ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান-১।

সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
২৫। বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য কোনটি?
ক. পাট খ. বাদাম গ. রেশম ঘ. তামাক
উত্তর: ক. পাট
২৬। কোনটি বাংলাদেশে অধিক পরিমাণে আমদানি করে?
ক. সিমেন্ট খ. চিনি গ. কাগজ ঘ. ওষুধ
উত্তর: খ. চিনি
২৭। বাংলাদেশের কোথায় গম চাষ বেশি হয়?
ক. দক্ষিণাঞ্চলে খ. পূর্বাঞ্চলে
গ. উত্তর-পশ্চিমাঞ্চলে ঘ. দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলায়
উত্তর: গ. উত্তর-পশ্চিমাঞ্চলে
২৮। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবে কোনটি ব্যবহার হয়?
ক. আলু খ. যব গ. ভুট্টা ঘ. বার্লি
উত্তর: ক. আলু
২৯। তেলের প্রধান উৎস কোন কৃষিদ্রব্যটি ?
ক. সরিষা খ. কালিজিরা গ. পামবীজ ঘ. জলপাই
উত্তর: ক. সরিষা
৩০। বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ কোন ধরনের অর্থকরী কৃষিদ্রব্য চাষের সঙ্গে যুক্ত আছে?
ক. পাট খ. মসলা গ. বার্লি ঘ. রবার। উত্তর: ক. পাট
৩১। নিচের কোনটি রপ্তানি করে বাংলাদেশ অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে?
ক. বস্ত্র খ. চিনি গ. ওষুধ ঘ. কাগজ
উত্তর: গ. ওষুধ
৩২। নিচের কোনটি বিপুল পরিমাণে আমদানি করতে হয়?
ক. ওষুধ খ. সার গ. কাগজ ঘ. সিমেন্ট
উত্তর: খ. সার
৩৩। শাড়ি, লুঙ্গি, গামছা তৈরি কোন শিল্পের আওতাভুক্ত?
ক. রেশম খ. বস্ত্র গ. পোশাক ঘ. তাঁত
উত্তর: ঘ. তাঁত
৩৪। রেশমগুটি দেশের কোথায় সবচেয়ে বেশি চাষ হয়?
ক. দক্ষিণাঞ্চলে খ. উত্তরাঞ্চলে গ. পূর্বাঞ্চলে ঘ. পশ্চিমাঞ্চলে
উত্তর: খ. উত্তরাঞ্চলে
৩৫। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান তৈরি হয় কোন শিল্পে?
ক. সাবান খ. রেশম গ. তামাক ঘ. সিমেন্ট। উত্তর: গ. তামাক
৩৬। বাংলাদেশের প্রধান আমদানি পণ্য কোনটি?
ক. বিভিন্ন রকম যন্ত্রপাতি খ. তৈরি পোশাক
গ. পাটজাত দ্রব্য ঘ. হিমায়িত খাদ্য
উত্তর: ক. বিভিন্ন রকম যন্ত্রপাতি
৩৭। বাংলাদেশের বেশির ভাগ মানুষ কোন অবস্থার সঙ্গে যুক্ত?
ক. অনুন্নত খ. উন্নত গ. উন্নয়নশীল ঘ. স্বল্পোন্নত
উত্তর: গ. উন্নয়নশীল
৩৮. বাংলাদেশ কী নির্ভর দেশ?
ক. শিল্প খ. কৃষি গ. পরিবহন ঘ. ব্যবসা
উত্তর: খ. কৃষি
৩৯। কোনটি বাংলাদেশের খাদ্য সরবরাহের প্রধান উৎস হিসেবে কাজ করে?
ক. কৃষি খাত খ. শিল্প খাত গ. ব্যবসা খাত ঘ. মৎস্য খাত
উত্তর: ক. কৃষি খাত।

প্রধান শিক্ষক (প্রা.) হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল