বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৪ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রতিটি প্রশ্নের মান-১।
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
৩৯। ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশের মোট জাতীয় আয়ে কৃষির অবদান শতকরা কত ভাগ?
ক. প্রায় ২০% খ. প্রায় ২৫% গ. প্রায় ৩০% ঘ. প্রায় ৩৫%
উত্তর: ক. প্রায় ২০%
৪০। বাংলাদেশের প্রধান ফসল কোনটি?
ক. গম খ. ভুট্টা গ. ধান ঘ. তৈলবীজ। উত্তর: গ. ধান
৪১। বাংলাদেশে কয় ধরনের ধানের চাষ হয়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ । উত্তর: খ. ৩
৪২। বাংলাদেশে প্রতিবছর গম উৎপন্ন হয়—
ক. ২ লাখ মেট্রিক টন খ. ১০ লাখ মেট্রিক টন
গ. ২০ লাখ মেট্রিক টন ঘ. ৪০ লাখ মেট্রিক টন
উত্তর: খ. ১০ লাখ মেট্রিক টন
৪৩। দেশের চাহিদা মেটানোর জন্য প্রতিবছর প্রায় কত লাখ মেট্রিক টন গম বিদেশ থেকে আমদানি করতে হয়?
ক. ৩ খ. ৫ গ. ৭ ঘ.৯। উত্তর খ. ৫
৪৪। বাংলাদেশে প্রতি বছর প্রায় কত লাখ মেট্রিক টন ডাল উৎপন্ন হয়?
ক. ৩/৪ খ. ৪/৫ গ. ৬/৭ ঘ. ৭/৮। উত্তর: ঘ. ৭/৮
৪৫। বাংলাদেশে প্রতিবছর প্রায় কত লাখ মেট্রিক টন আলু উৎপন্ন হয়?
ক. ২৫ খ. ৩০ গ. ৩৫ ঘ. ৪০। উত্তর: ঘ. ৪০।
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, দক্ষিনগাঁও, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল