বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৪ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করছি।
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
৪৬। কোনটি মানুষের খাদ্যচাহিদার একটি গুরুত্বপূর্ণ দিক?
ক. ছোলা খ. গোল আলু গ. মিষ্টি আলু ঘ. তৈল
উত্তর: ঘ. তৈল
৪৭। বাংলাদেশে বছরে প্রায় কত লাখ মেট্রিক টন তৈলবীজ উৎপন্ন হয়?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
উত্তর: গ. ৫
৪৮। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
ক. চট্টগ্রাম খ. সিলেট গ. রংপুর ঘ. কুমিল্লা
উত্তর: ঘ. কুমিল্লা
৪৯। বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ কোনটির সঙ্গে জড়িত?
ক. চা চাষ ও ব্যবসা খ. পাট চাষ ও ব্যবসা
গ. আলু চাষ ও ব্যবসা ঘ. ধান চাষ ও ব্যবসা উত্তর: খ. পাট চাষ ও ব্যবসা
৫০। বিদেশে বাংলাদেশের কোনটির বিশেষ সুনাম রয়েছে?
ক. চা খ. ওষুধ গ. পাট ঘ. বস্ত্র
উত্তর : ক. চা
৫১। বর্তমানে পাটের তৈরি সুতা দিয়ে কী উৎপাদন করা হচ্ছে?
ক. চট খ. কার্পেট গ. বস্ত্র ঘ. ব্যাগ
উত্তর: গ. বস্ত্র
৫২। বাংলাদেশে প্রতিবছর প্রায় কত লাখ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
উত্তর: খ. ২
৫৩। কোথায় সরকারি কাগজ কল আছে?
ক. গাজীপুরে খ. শফিপুরে
গ. ফেঞ্চুগঞ্জে ঘ. পাকশীতে
উত্তর: ঘ. পাকশীতে
৫৪। বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প কোনটি?
ক. কাগজ খ. সিমেন্ট
গ. ওষুধ ঘ. চামড়া
উত্তর: ঘ. চামড়া
৫৫। কোনটি বাংলাদেশের প্রাচীন শিল্প ?
ক. তাঁত খ. চামড়া গ. কাঠ ঘ. রেশম
উত্তর: ক. তাঁত
৫৬। আমাদের দেশে কোন শিল্পের উৎপাদিত পণ্যের চাহিদা প্রচুর?
ক. চামড়া খ. তামাক গ. রেশম ঘ. তাঁত
উত্তর: ঘ. তাঁত
৫৭। আমাদের জনপ্রিয় পোশাকের চাহিদা মেটায় কোন শিল্প
ক. পাট খ. তাঁত গ. রেশম ঘ. চামড়া
উত্তর: গ. রেশম
৫৮। ঢাকা জেলার ধামরাই বিখ্যাত কেন?
ক. রেশম শিল্পের জন্য খ. তাঁত শিল্পের জন্য
গ. কাঁসা শিল্পের জন্য ঘ. মৃৎশিল্পের জন্য
উত্তর: গ. কাঁসা শিল্পের জন্য।
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, দক্ষিনগাঁও, ঢাকা