শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো। তোমরা মনেযোগ সহকারে শূন্যস্থান পূরণগুলো পড়বে।
অধ্যায়-৫
১. রাসায়নিক সার ও কীটনাশক পুকুর ও নদীর — করছে।
উত্তর: পানি নষ্ট
২. শহরে — মানুষের মানবেতর অবস্থায় বসবাস করছে।
উত্তর: ছিন্নমূল।
৩. বাংলাদেশে প্রায় — লাখ মানুষ গৃহহীন।
উত্তর: দশ
৪. শিক্ষিত জনগোষ্ঠী একটি দেশের অন্যতম—।
উত্তর: সম্পদ
৫. বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি — নেই।
উত্তর: অক্ষরজ্ঞান
৬. বাংলাদেশের প্রায় — লোক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত।
উত্তর: অর্ধেক
৭. নারী উন্নয়নের জন্য —প্রসার দরকার।
উত্তর: নারী শিক্ষার
৮. অধিক ফসল ফলাতে জমিতে প্রচুর—ব্যবহার করা হচ্ছে।
উত্তর: রাসায়নিক সার
৯. জনসম্পদ হচ্ছে একটি দেশের—।
উত্তর: শ্রমশক্তি
১০. মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান হচ্ছে—।
উত্তর: শিক্ষা
১১. মানবসম্পদ রপ্তানি করে বাংলাদেশ প্রচুর — মুদ্রা আয় করে।
উত্তর: বৈদেশিক
১২. বাংলাদেশে যথেষ্ট মূলধন না থাকলেও আছে পর্যাপ্ত—।
উত্তর: জনসংখ্যা
১৩. কর্মমুখী শিক্ষা ব্যবস্থার জন্য— শিক্ষার প্রসার প্রয়োজন।
উত্তর: কারিগরি।
১৪. জনসংখ্যার প্রভাব পড়ে দেশের সমগ্র — ওপর।
উত্তর: জনগণের
১৫. খাদ্যের অভাব হলে শিশুসহ দরিদ্র জনগোষ্ঠী — ভোগে।
উত্তর: পুষ্টিহীনতায়
১৬. খাদ্যের পাশাপাশি — রয়েছে তীব্র সংকট।
উত্তর: বিশুদ্ধ পানির
১৭. ঘনবসতিপূর্ণ এলাকার জনগণ নানাভাবে — করছে।
উত্তর: পরিবেশ দূষণ।
সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল