বাংলাদেশ ও ভারতের সমর্থক দল একজোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্বে সুন্দরবনকে বিজয়ী করতে বাংলাদেশের সুন্দরবন সমর্থক দল এবং অফিশিয়াল সাপোর্ট কমিটি ফর সুন্দরবন ইন ইন্ডিয়া একসঙ্গে কাজ করবেন।এই দুই কমিটির নেতারা বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।এতে করে দুই দেশের জনগণকে সুন্দরবনের পক্ষে ইন্টারনেটে ও টেলিফোনে ভোট দিতে উত্সাহিত হবে বলেনেতৃবৃন্দ মনে করেন।গতকাল রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সুন্দরবন সমর্থক দল, বাংলাদেশ এবং অফিশিয়াল কমিটি ফর সুন্দরবন ইন ইন্ডিয়ার যৌথ সভায় এ আহ্বান জানানো হয়। সভায় সুন্দরবনকে বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে জয়ী করতে উভয় দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে যৌথ ঘোষণা দেওয়া হয়।সুন্দরবন সমর্থক দল, বাংলাদেশের আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন ভারতীয় কমিটির আহ্বায়ক সুকুমার সিং, সুন্দরবন সমর্থক দল, বাংলাদেশের সদস্যসচিব রফিকুল ইসলাম, সমন্বয়কারী এ কে হিরুসহ অনেকে।যৌথ সভার ঘোষণায় বলা হয়, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শহরে সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য প্রচারণা ক্যাম্পসহ সই সংগ্রহ করতে দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে। ২০১০ সালের এপ্রিলে দুই দেশের সীমান্তের ‘নোম্যান্স ল্যান্ডে’ উভয় দেশের কমিটির যৌথ উদ্যোগে ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ উত্সব আয়োজনের জন্য এ সভায় সিদ্ধান্ত হয়েছে। বিদেশে বাংলাদেশ ও ভারতের দূতাবাসগুলো যাতে সুন্দরবনকে ভোট প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়, সে জন্য উভয় দেশের সরকারকে সক্রিয় হতে এ সভা সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছে। দুই দেশের নাগরিক সমাজ ও গণমাধ্যমকে সুন্দরবনের পক্ষে ভোট প্রদানে প্রচারণা ও উদ্বুদ্ধকরণে সক্রিয় ভূমিকা রাখবে বলেসভায় আশা করা হয়। সুন্দরবনকে ভোট প্রদানের জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণে উভয় দেশের কমিটি সার্বক্ষণিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখবে বলে সভায় একমত পোষণ করা হয়। পরে যৌথ কমিটি খুলনার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে। —নিজস্ব প্রতিবেদক, খুলনা