বাংলাদেশ ওবিশ্বপরিচয়
অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয়—এর অধ্যায়-৫ ‘বাংলাদেশের জনসংখ্যা’ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: মানুষের মৌলিক চাহিদাগুলো কী?
উত্তর: মানুষের মৌলিক চাহিদাগুলো হচ্ছে—
খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা।
প্রশ্ন: জনসম্পদ কাকে বলে?
উত্তর: শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে একজন মানুষের কর্মক্ষমতা ও গুণগত মান বৃদ্ধি করে অধিকতর কর্মক্ষমতা বাড়ানোকে জনসম্পদ বলে। জনসম্পদ হলো কোনো দেশের শ্রমশক্তি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের তিনটি উপাদানের মধ্যে দুটি হচ্ছে জনসম্পদ ও প্রাকৃতিক সম্পদ। তৃতীয়টি হচ্ছে মূলধন। প্রাকৃতিক সম্পদ ও মূলধনকে কাজে লাগানোর জন্য প্রয়োজন জনসম্পদ। এ দেশের অতিরিক্ত জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
প্রশ্ন: খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব লেখো।
উত্তর: বাংলাদেশে প্রতিবছর প্রায় ২৫ লক্ষ টন খাদ্যঘাটতি হয়। অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের খাদ্যঘাটতির একটি প্রধান কারণ। তাই কৃষিপ্রধান দেশ হয়েও বাংলাদেশে খাদ্যসংকট দেখা দিচ্ছে। এখানে জমির তুলনায় আমাদের জনসংখ্যা অনেক বেশি। তাই অতিরিক্ত মানুষের খাদ্যচাহিদা মেটাতে আমাদের প্রতিবছর বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়। অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপনের জন্য কৃষিজমির পরিমাণও কমে যাচ্ছে। খাদ্যের অভাব হলে শিশুসহ দরিদ্র জনগোষ্ঠী পুষ্টিহীনতায় ভোগে। খাদ্যের পাশাপাশি বিশুদ্ধ পানির রয়েছে তীব্র সংকট।। খাদ্য ও পানীয় জলের সংকট দেশের ভবিষ্যৎ জনগোষ্ঠীর উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল