বাংলাদেশ ওবিশ্বপরিচয়
অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের জলবায়ু এবং দুর্যোগ অধ্যায় নিয়ে আলোচনা করছি।
সঠিক উত্তরটি লেখ:
প্রশ্ন: কত সালের মধ্যে বাংলাদেশের প্রায় ২০ শতাংশ এলাকা সমুদ্রপৃষ্ঠে তলিয়ে যেতে পারে?
ক. ২০২০ খ. ২০৩০ গ. ২০৪০ ঘ. ২০৫০
উত্তর: ঘ. ২০৫০
প্রশ্ন: শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী হয়?
ক. বন্যা খ. খরা গ. নদীভাঙন ঘ. ভূমিকম্প
উত্তর: খ. খরা
প্রশ্ন: প্রতিবছর কত হেক্টর জমি নদীভাঙনের শিকার হয়?
ক. ৭০০০ খ. ৮০০০ গ. ৯০০০ ঘ. ১০০০০
উত্তর: ঘ. ১০০০০
প্রশ্ন: কিসের অভাবে খরা হয়?
ক. বাতাস খ. পানি গ. গবাদিপশু ঘ. ফসল
উত্তর: খ. পানি
প্রশ্ন: জলবায়ু হলো—
ক. ৩০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়
খ. ১ থেকে ৭ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়
গ. ২০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়
ঘ. ৫ থেকে ১২ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়
উত্তর: ক. ৩০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়
প্রশ্ন: জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা কে রাখে?
ক. গাছপালা খ. মানুষ গ. ভূমিকম্প ঘ. পশুপাখি
উত্তর: খ. মানুষ।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল