বাংলাদেশ ওবিশ্বপরিচয়
অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের জলবায়ু এবং দুর্যোগ অধ্যায় নিয়ে আলোচনা করছি।
n সঠিক উত্তরটি লেখ:
প্রশ্ন: জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ নিচের কোনো প্রভাব থেকে মুক্ত থাকছে?
ক. অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে খ. ভয়াবহ বন্যা আঘাত হানছে গ. অগ্ন্যুৎপাতের আশঙ্কা তৈরি হচ্ছে
ঘ. মাটির লবণাক্ততা বেড়ে যাচ্ছে
উত্তর: গ. অগ্ন্যুৎপাতের আশঙ্কা তৈরি হচ্ছে।
প্রশ্ন: পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে নিচের কোন দেশ?
ক. ভারত খ. পাকিস্তান গ. চীন ঘ. বাংলাদেশ
উত্তর: ঘ. বাংলাদেশ।
প্রশ্ন: বাংলাদেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদি বছরব্যাপী কমবেশি পত্রিকায় লিডিং নিউজে থাকে। এগুলো একত্রে কী নামে পরিচিত?
ক. দুর্বিপাক খ. দুর্যোগ গ. জলবায়ু ঘ. বিপর্যয়
উত্তর: খ. দুর্যোগ।
প্রশ্ন: বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে সাধারণত কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়?
ক. ঘূর্ণিঝড় খ. বন্যা গ. নদীভাঙন ঘ. খরা
উত্তর: ক. ঘূর্ণিঝড়।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল