বাংলাদেশ ওবিশ্বপরিচয়

অধ্যায়-৭
প্রিয়শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৭ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
৫৫. সংবিধানে সমাজতন্ত্রকে মূলনীতি করার লক্ষ্য হলো—
i. সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা
ii. শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা
iii. ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
৫৬. গণতন্ত্রকে রাষ্ট্রীয় মূলনীতি করার লক্ষ্য হলো—
i. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা
ii. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের হস্তক্ষেপ নিশ্চিত করা
iii. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের বাড়াবাড়ি নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
৫৭. সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার—
ক. পবিত্র দলিল খ. পবিত্র গ্রন্থ
গ. পবিত্র সংবিধান ঘ. পবিত্র প্রমাণ
৫৮. রাষ্ট্রের মূল চালিকাশক্তি কী?
ক. জনগণ খ. সরকার
গ. সুশীল সমাজ ঘ. সংবাদপত্র
৫৯. জাতীয় সংসদ ভবন ঢাকার কোথায় অবস্থিত?
ক. শাহবাগ খ. সেগুনবাগিচা
গ. মিরপুর ঘ. আগারগাঁও
৬০. সরকারের শাসনকাজ পরিচালিত হয় কোথা থেকে?
ক. সচিবালয় থেকে খ. মন্ত্রণালয় থেকে
গ. সংসদ ভবন থেকে
ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে
৬১. বাংলাদেশ সরকারের বিচার বিভাগের সর্বোচ্চ কেন্দ্র কোনটি?
ক. দেওয়ানি আদালত খ. জর্জ কোর্ট
গ. সুপ্রিম কোর্ট ঘ. ফৌজদারি আদালত
৬২. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
ক. ঐক্য ও সংহতি খ. মমত্ববোধ
গ. ভ্রাতৃত্ববোধ ঘ. ধর্মীয় ঐক্য
৬৩. সংবিধানের ১৫তম সংশোধনীতে রাষ্ট্রীয় মূলনীতির সংখ্যা কত?
ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত
৬৪. জাতীয় সংসদ বলতে কী বোঝায়?
ক. শাসন বিভাগ খ. বিচার বিভাগ
গ. আইন বিভাগ ঘ. শিক্ষা বিভাগ
৬৫. বাংলাদেশ সরকারের আইন বিভাগের আরেক নাম কী?
ক. জাতীয় সংসদ খ. সংসদ ভবন
গ. সচিব ঘ. মন্ত্রণালয়
৬৬. বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
৬৭. বাংলাদেশের আইনসভা মোট কতজন সদস্য নিয়ে গঠিত?
ক. ৩০০ খ. ৩৪৫ গ. ৩৫০ ঘ. ৩৫১
৬৮. সংরক্ষিত আসনে নারী সদস্যরা কীভাবে হন?
i. পরোক্ষভাবে নির্বাচিত হন
ii. সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হন
iii. সংসদ সদস্য কর্তৃক নির্বাচিত হন
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
৬৯. জাতীয় সংসদের মেয়াদ কত বছর?
ক. চার বছর খ. পাঁচ বছর
গ. ছয় বছর ঘ. সাত বছর
৭০. জাতীয় সংসদে কতজন স্পিকার থাকেন?
ক. একজন খ. দুজন গ. তিনজন ঘ. চারজন
৭১. জাতীয় সংসদে কতজন ডেপুটি স্পিকার থাকেন?
ক. একজন খ. দুজন গ. তিনজন ঘ. চারজন
৭২. ডেপুটি স্পিকারের কাজ কী?
i. স্পিকারের কাজে সহায়তা করে
ii. স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনা করা
iii. স্পিকারকে হুকুম দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i ও ii
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
৫৫. ঘ ৫৬. গ ৫৭. ক ৫৮. খ ৫৯. ঘ ৬০. ক ৬১. গ ৬২. ক ৬৩. ক ৬৪. গ ৬৫. ক ৬৬. ক ৬৭. গ ৬৮. গ ৬৯. খ ৭০. ক ৭১. ক ৭২. ঘ।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর