বাংলাদেশ ওবিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ ১০ম অধ্যায়ের ‘শূন্যস্থান পূরণ’ নিয়ে আলোচনা করছি।

১। আমরা প্রতিদিন বিভিন্ন রকম— করি।

উত্তর: কাজ।

২। বিভিন্ন মত অনুযায়ী— নেওয়া সম্ভব নয়।

উত্তর: সিদ্ধান্ত।

৩। সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজন—।

উত্তর: ঐকমত্য।

৪। অধিকাংশ লোকের— ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

উত্তর: মতামতের।

৫।— মনোভাব একটি ব্যক্তিগত ও সামাজিক গুণ।

উত্তর: গণতান্ত্রিক।

৬। দলনেতার— দলের কাজ করা হয়।

উত্তর: নেতৃত্বেই।

৭। সবার— ভিত্তিতে দলনেতা নির্বাচন করতে হবে।

উত্তর: ঐকমত্যের।

৮। গণতন্ত্রের অর্থ— শাসন।

উত্তর: জনগণের

৯।— কাউকে জোর করে কিছু করা হয় না।

উত্তর: গণতন্ত্রে

১০।— মনোভাব শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য অপরিহার্য।

উত্তর: গণতান্ত্রিক।

   # পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা