বাংলাদেশ জার্নাল অনলাইনের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাংলাদেশ জার্নাল অনলাইন (বাংলাজেওএল) বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের (বিএএস) আয়োজনে অনুষ্ঠিত দুই দিনের এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. নূরুল্লাহ, বিএএসের ফেলো এবং আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের উপাচার্য একেএম আজহারুল ইসলামসহ অনেকে। কর্মশালা পরিচালনা করেন আয়োজনের পৃষ্ঠপোষক ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর দি অ্যাভেইলএবিলিটি অব সায়েন্স পাবলিকেসন্স, যুক্তরাজ্যের পাবলিশিং সাপোর্ট বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সিওক্স কুমিং। কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজের জার্নাল লেখক ও সম্পাদকেরা অংশ নেন। —বিজ্ঞপ্তি