বাংলাদেশ জার্নাল অনলাইনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশ থেকে প্রকাশিত বিভিন্ন বিষয়ের জার্নালগুলো ইন্টারনেটে কীভাবে সহজলভ্য করা যায়, সে বিষয়ে তিন দিনের একটি কর্মশালা গত ২১ মে ঢাকার বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর (একাডেমী অব সায়েন্সে—বিএএস) সেমিনার হলে শেষ হয়েছে। এ আয়োজনে বিএএসকে সহযোগিতা করেছে যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর অ্যাভেইলিবিলিটি অব সায়েন্টিফিক পাবলিকেশন্স (আইএনএএসপি)। কর্মশালায় বাংলাদেশের ৪০টি বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান ও মেডিকেল কলেজের জার্নালের সম্পাদক অংশ নেন। বাংলাদেশের জার্নালগুলোকে অনলাইনে (www.banglajol.info) প্রকাশ করা এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের ৮০টি গবেষণা জার্নাল বর্তমানে গবেষকদের ব্যবহারের জন্য উন্মুক্ত আছে।কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আইএনএএসপির ভারপ্রাপ্ত প্রধান সিওক্স কামিং। এর উদ্বোধন করেন বিএএসের সাবেক সভাপতি এম শমশের আলী। সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিজ্ঞান একাডেমীর সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ। কর্মশালার সমন্বয় করেন অধ্যাপক এম এ মাজেদ। —বিজ্ঞপ্তি