বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বেসিস প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবনির্বাচিত বেসিস কার্যনির্বাহী পরিষদ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে দেখা করেছেন। আলোচনাকালে বেসিস প্রতিনিধিদল বৈদেশিক মুদ্রা লেনদেন, ই-কমার্স লেনদেন ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য ইইএফ এবং এসএমই ঋণের মতো আর্থিক সুবিধাদির বিষয়ে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনিন সুলতানা, বৈদেশিক বিনিময় বিভাগের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ ও পরিশোধ বিভাগের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার এবং বেসিস সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, মহাসচিব রাসেল টি আহমেদসহ বেসিস নির্বাহী সদস্যরা। —বিজ্ঞপ্তি