বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়েছে বেসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি দপ্তরের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে (সার্কুলার নম্বর ৬) নিবন্ধিত কোম্পানি ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে কোনো ব্যক্তির ইন্টারনেটভিত্তিক আউটসোর্সিং কাজের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সরাসরি তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে আনার ব্যাপারে আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসিস মনে করে, কার্যকর ও সময়োপযোগী এই নীতির মাধ্যমে দেশের হাজারো তরুণ-তরুণী বৈদেশিক মুদ্রা অর্জনে সরকারি স্বীকৃতি পেল। সরকারের এই পদক্ষেপ দেশের জাতীয় রপ্তানি খাতে তথ্যপ্রযুক্তিশিল্পের অবদান বাড়াবে। —বিজ্ঞপ্তি