বাংলাদেশকে যে কারণে আমন্ত্রণ জানায় না ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচ্ছদ: তুলি
প্রচ্ছদ: তুলি

ক্রিকেটে নিয়মিতই ভালো করে চলেছে বাংলাদেশ। তার পরও কোনো এক অদ্ভুত কারণে ভারত তাদের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলকে খেলতে আমন্ত্রণ জানায় না। কিন্তু কেন? রস+আলোর অফিশিয়াল পেজে তা-ই খুঁজে বের করার চেষ্টা করেছেন পাঠকেরা—ফাবিহা হোসেন: নিজের দেশে বাংলাওয়াশ হওয়ার রিস্ক কয়জন নিতে চায়!
পলাশ চৌধুরী: কে হায় হূদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!
সাকিব বিন জামান: ১১টা বাঘ আটকানোর মতো মাঠ ইন্ডিয়ার নেই...।
কাওসার আলি: ইন্ডিয়া জানে, বাংলাদেশ পাতানো ম্যাচ খেলতে রাজি হবে না, তাই...।
মাহমুদ রাফি: এত দিন আমন্ত্রণ জানায়নি কারণ, এত দিন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ভাবত, ‘শুধু শুধু সময় নষ্ট’, আর এখন আমন্ত্রণ জানাবে না এই ভয়ে যে যদি বাংলাদেশ বোর্ড ভেবে বসে ‘শুধু শুধু সময় নষ্ট’।
আহনাফ মহসিন: এশিয়া কাপে যে বাংলাবাঁশটা খেয়েছিল, তা হজম করতে নিদেনপক্ষে ২০২০ সাল পর্যন্ত সময় দরকার। তাই...।
আবু সায়েম মো. লুৎফর রহমান: কারণ, ভারতে কোনো অনন্ত জলিল নেই যে অসম্ভবকে সম্ভব করে বাংলাওয়াশ হওয়ার হাত থেকে ভারতকে বাঁচাবে...!
রিমি ইয়াসমিন: ভারতের কাছে যথেষ্ট ওয়াশিংমেশিন আছে তো, তাই ওরা সেধে বাংলাওয়াশ খেতে চায় না।
শাফি আল কাদের: ওদের মরা পিচে তো আমাদের আবুল হাসানই ২০০ করবে। সাকিব-তামিমদের কথা বাদই দিলাম। এই ভয়েই...।
হাশিম রেজা: ২০০৩ বিশ্বকাপে মাশরাফিরা যখন ওদের ‘ধরে দিয়েছিল’, তখন তাদের নাকি সাত হাজার কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছিল। এর পরও নিজের মাটিতে বাংলাদেশের সঙ্গে খেলবে, তা আশা করেন কীভাবে!
রিয়াদ হাসান: বাংলাওয়াশে ভারতের ওয়ানডে আর টেস্ট জার্সি এক হয়ে যাওয়ার ভয়ে।
সূত্রধর পলাশ: টিকিট বিক্রি হবে না। কারণ, ভারতীয়রা কখনো চাইবে না টিকিট কেটে বাংলাওয়াশ দেখতে।

গ্রন্থনা: পাভেল মহিতুল আলম