বাংলাদেশি ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নে বিশ্বব্যাংকের আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নে আগ্রহ দেখিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি বিশ্বব্যাংকের তথ্যপ্রযুক্তি ইউনিটের পরামর্শক সিউ চিউ কোয়েক জানিয়েছেন, বাংলাদেশের ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নের লক্ষে সংস্থাটি বাংলাদেশে একটি বিশেষ প্রকল্প হাতে নিতে পারে। আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর তথ্যপ্রযুক্তি ক্যারিয়ার প্রশিক্ষণ প্রতিষ্ঠান ডেভসটিম ইনস্টিটিউটের কার্যালয়ে এ কথা বলেন তিনি।ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের বাংলাদেশ প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বিষয়ে মত বিনিময় করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, ডেভসটিম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আল-আমিন কবির, ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ওডেস্ক-এর কান্ট্রি অ্যাম্বাসেডর মাহমুদ হাসান সানি, ইল্যান্স-এর বাংলাদেশ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাইদুর মামুন খান এবং ফ্রিল্যান্সার ডটকমের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার নাবিলা খুরশিদ।সিউ চিউ কোয়েক বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের উন্নয়নে বিশ্বব্যাংক এবং দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ইতিমধ্যে একটি প্রকল্প চালু করেছে। আমরা এ দেশের ফ্রিল্যান্সারদের কীভাবে সহায়তা করা যায় সে ব্যাপারেও চিন্তাভাবনা করছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে আমাদের প্রকল্প বিস্তারিত জানানো হবে।এ বিষয়ে বাংলাদেশ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান জানান, বিশ্বব্যাংক কীভাবে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের সাহায্য করতে পারে সে বিষয়ে মতবিনিময় হয়েছে। ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাঈদুর মামুন খান প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, দেশের ফ্রিল্যান্সিং ক্ষেত্রের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনাগুলো জানানো হয়েছে। ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বিষয়টি নিয়ে পরিকল্পনা করবেন।ওডেস্ক-এর কান্ট্রি অ্যাম্বাসেডর মাহমুদ হাসান সানি জানিয়েছেন, ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করছি, বাংলাদেশের বাংলাদেশের ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নে এগিয়ে আসবে বিশ্বব্যাংক।