বাংলাদেশি স্টার্টআপের প্রশংসায় জন এডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতা টাওয়ারে স্টার্ট-আপ প্রতিষ্ঠান পরিদর্শনে এসে বাংলালিংক কর্মকর্তাদের সঙ্গে সেলফি তোলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। ছবি: বাংলালিংকের সৌজন্যে।
জনতা টাওয়ারে স্টার্ট-আপ প্রতিষ্ঠান পরিদর্শনে এসে বাংলালিংক কর্মকর্তাদের সঙ্গে সেলফি তোলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। ছবি: বাংলালিংকের সৌজন্যে।

সম্প্রতি রাজধানীর জনতা টাওয়ারে ডিজিটাল ইনকিউবেটর স্টার্ট-আপ পরিদর্শনে এসে বাংলাদেশের স্টার্ট-আপের প্রশংসা করেছেন বাংলালিংকের মূল কোম্পানি ভিম্পেলকম গ্রুপের হেড অব ইমার্জিং মার্কেট জন এডি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বাংলালিংকের কর্মকর্তারা।

প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে (পিপিপি) প্রতিষ্ঠিত হওয়া এই ইনকিউবেটরটির লক্ষ্য হচ্ছে দেশীয় উদ্যোক্তাদের মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ডিজিটাল উদ্ভাবন করা।
জন এডি বলেন, ‘আইটি ইনকিউবেটরটি ভিম্পেলকমের করপোরেট রেসপনসিবিলিটি “মেক ইউর মার্ক” উদ্যোগের একটি অংশ। তরুণদের ডিজিটাল স্টার্ট-আপের এই আয়োজনে আমি সত্যিই খুব অনুপ্রাণিত এবং এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। এই ডিজিটাল অগ্রযাত্রা আমি মনে প্রাণে সমর্থন করি এবং আমি আত্মবিশ্বাসী যে, এই স্টার্ট-আপগুলো বাংলাদেশকে ডিজিটাল জাতিতে রূপান্তর একটি চমক সৃষ্টি করবে।’ বিজ্ঞপ্তি।