বাংলাদেশে স্থায়ী কার্যালয় চালু করবে ডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডেলবাংলাদেশে স্থায়ী কার্যালয় চালু করতে যাচ্ছে। ডেলের দক্ষিণ এশিয়ার মহাব্যবস্থাপক তিয়ান বেং এনজি গত বুধবার রাতে ঢাকায় এক মতবিনিময় সভায় এ কথা বলেন।সভায় তিনি বাংলাদেশের প্রযুক্তির বাজারে ডেলের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন। তিনি বলেন, ‘এ দেশে প্রযুক্তির বাজারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সে কথা বিবেচনা করেই এখানে আমরা ব্যবসা আরও বাড়াতে চাই। এ জন্য এখানে কিছুদিনের মধ্যে ডেলের একটি স্থায়ী কার্যালয় স্থাপন করা হবে।’ বাংলাদেশে আরও আধুনিক উচ্চমানসম্পন্ন প্রযুক্তিনির্ভর পণ্য সরবরাহের ব্যাপারেও তাঁদের ইচ্ছার কথা জানান তিয়ান বেং এনজি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডেলের বাংলাদেশ প্রধান (কান্ট্রি হেড) মীর সাদাদ আলী। —মোছাব্বের হোসেন